চিড়ার পোলাও!

মাঝে মাঝে ইচ্ছে করে অন্যরকম কিছু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে। ভিন্ন স্বাদের মজার কোনো খাবার রেঁধে চমক দিতে চাইলে রাঁধতে পারেন চিড়ার পোলাও।

চলুন জেনে নেই চিড়ার পোলাওয়ের সহজ রেসিপি।

 

উপকরণ:

 

চিড়া -দেড় কাপ

চিকেন ব্রেস্ট -১টি ( জুলিয়ান কাট বা ছোট কুচি  )

ফেটানো ডিম -২ টি ( ঝুরি করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে। )

গাজর কুচি- ১/২ কাপ

ক্যাপসিকাম কুচি- ১টি(সবজি সব একই রকম কাটতে হবে )

কাচাঁমরিচ কুচি- ৩-৪ টি ( কাচাঁ- পাকা )

ধনেপাতা কুচি- পরিমান মতো

লবণ – স্বাদ মতো

চিনি – আধ চা চামচ

মিক্সড মশলা গুঁড়া- ১/২ চা চামচ

জিরা  গুঁড়া-১/২ চা চামচ

পেঁয়াজ কুচি -বড় ১টি

আদা-রসুন বাটা -১টেবিল চামচ

পদ্ধতি :

১। প্রথমে চিড়া স্টেইনারে  বা ঝাঝড়িতে নিয়ে পানিতে হালকা ভাবে ধুয়ে নিন। এবং পানি ঝরাতে রেখে দিন। পানি ঝরিয়ে একদম  ঝরঝরা করে নিতে হবে।

২। এখন চিকেন কিউব বা জুলিয়ান শেইপ করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩। গাজর ,ক্যাপসিকাম ,কাচাঁমরিচ  ,পেয়াজঁ ও ধনেপাতা কুচি করে  সব একটি প্লেইটে আলাদা আলাদা করে রাখুন।

৪।একটি ছড়ানো কড়াইতে  এক টেবিল চামচ তেল গরম করে  ফেটানো ডিম দিয়ে ঝুরি করে তুলে রাখুন ।

৫। কড়াইতে আরও ২টেবিল চামচ তেল গরম করুন ।তাতে পেয়াজঁ কুচি দিন ,নেড়ে আদা-রসুন বাটা দিন । গুড়া মশলা দিয়ে নেড়ে নেড়ে কয়েক সেকেন্ড পর চিকেন দিয়ে নেড়ে নেড়ে ভাজুন ৩-৪ মিনিট। চুলার আচঁ মিড়িয়াম করে রেখে করতে হবে।

৭। এবার সবজিগুলো ও লবণ দিয়ে নেড়ে ভাজুন।কাচাঁমরিচ কুচি দিন। হাফ কাপ মত গরম পানি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। ৬-৭মিনিট লাগবে।

৮। এবার চিড়া দিয়ে হালকা ভাবে নেড়ে মেশাতে হবে সব। ডিমের ঝুরি দিয়ে মেশান । চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ঢেকে ৫ মিনিট মত দমে রেখে দিন । মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

ব্যাস নামিয়ে পছন্দ মত সাজিয়ে গরম গরম  দুপুরের খাবারে বা  বিকালের নাস্তায় পরিবেশন করুন মজাদার চিড়ার পোলাউ।

 

Similar Posts

  • ইলিশ পোলাও

    উপকরণ : ইলিশ মাছ ১২ টুকরা (মাঝারি), পোলাওয়ের চাল এক কেজি, মুগ ডাল আধা পোয়া, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টুকরা, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ৮টি, আস্ত কাঁচামরিচ ১০-১২টি, রসুন বাটা এক চা চামচ, সরিষা এক চা চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল এক কাপ, পানি ৬ কাপ ও লবণ স্বাদমতো।…

  • মটরশুঁটির পোলাও

    যা লাগবে বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।   যেভাবে করবেন চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে…

  • চিংড়ি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি মাঝারি আকারের আধা কেজি, দুধ ২ কাপ, নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে, কাঁচা মরিচ ৫-৬টি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।       প্রণালি : প্রথমে পেঁয়াজের কুচি সামান্য…

  • শাহি মোরগ পোলাও

    উপকরণ : চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পিয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারুচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, ভাজা পিয়াজ।     প্রণালী : মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর…

  • ইলিশ পোলাও

    উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।  …

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…

Leave a Reply