|

গরমে স্বস্তি পেতে দুপুরে খান ডাল সবজি

এই গরমের প্রচণ্ড অসস্থিতে হাঁসফাঁস করছে দেশ। এই গরমে কোন কিছুই খেতে ভালো লাগে না। আর খাবার ও হজম হতে চায় না। ফলে পেটের সমস্যার প্রকোপ বেড়ে যায়। এই গরমে খেতে হবে সহজ পাচ্য খাবার। যা সহজে হজম হবে এবং শরীর কে রাখবে ভেতর থেকে ঠাণ্ডা।
আজ আমরা এমন এক খাবারের রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে আসা যাক গরমে স্বস্তি দায়ক ডাল-স্বব্জি রেসিপি-
এই গরমে খাবারের মাঝে আরাম খোঁজেন সবাই। চেষ্টা থাকে একটু হাল্কা আর সহজ পাচ্য কিছু খাওয়ার। সেই সূত্র ধরেই আমাদের আজকের রেসিপি রকমারি সবজি দিয়ে বুটের ডাল রান্নার।

 

উপকরণ-
• ১টা ছোট লাউ
• ২টা টমেটো
• ১টা গাজর
• ১টা কাপসিকাম
• ৪টা পেয়াজ (স্কয়ার সাইজে ছোট করে কেটে নিতে হবে)
• অর্ধেক টা কাচা পেঁপে
• এক ফালি মিষ্টি কুমড়ো
• শুকনা মরিচ ৬ টা
• রসুন বাটা ১ চা-চামচ
• দেশী এককোয়া রসুন ৮টা
• আদা বাটা ১ চা-চামচ
• হলুদ গুড়া ১ চা-চামচ
• মরিচ গুড়া আধা চা-চামচ
• গরম মশলা গুড়া ১ চা-চামচ
• বুটেরডাল ২৫০ গ্রাম
• তেল এবং পানি প্রয়োজনমত
• লবন স্বাদ মতন
• চিনি ১ চা-চামচ
• ধনেপাতা কুচি ইচ্ছামত

 

প্রণালীঃ

• প্রথমে একটি পাত্রে বুটের ডাল লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
• অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে শুকনা মরিচ, পেয়াজ কাটা, রসুন গোটা, রসুন বাটা, আদা বাটা, সব সবজি এবং লবন দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট রাখতে হবে।
• এরপর এর মাঝে সিদ্ধ করা ডাল, হলুদ,মরিচ,গরম মশলা,টমেটো দিয়ে একটু পানি দিয়ে ১০মিনিট রান্না করতে হবে।
• নামানোর আগে ক্যাপ্সিকাম, চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে।


হয়ে গেল মজাদার ডাল-সবজি| আর পরিবেশন করতে পারেন গরম ভাত, পরোটা আর বুটের সাথে। ভাত হলে সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ দিলে স্বাদ আর ও বেড়ে যাবে দশ গুন…

ডাল সবজি রান্নার জন্য অর্গানিক সমলা পেতে এখানে ক্লিক করুন 

 

Similar Posts

  • ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল

    আমরা সবসময় নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন রেসিপি খুঁজে থাকি। সেটা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের অথবা আপনার সন্তানের টিফিন। কিন্তু ঝটপট খাবার অবশ্যই সুস্বাদুও হতে হবে। আর তাইতো আজকের রেসিপিতে নিয়ে আসা হয়েছে মজাদার ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল রেসিপিঃ ময়দার…

  • |

    স্বুসাদু এবং মজাদার মাশরুম- চিকেন রোল

    মাশরুম একটি অতি স্বাস্থ্যকর খাবার।মাশরুমের তৈরি যেকোন আইটেমের খাবার আপনার প্রতিদিনের খাবারে এনে দিবে বিচিত্রতা। সকালের খাবারে, দুপুরের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আপনি রাখতে পারেন মাশরুমের তৈরি যেকোন আইটেম। আজ আপনাদের যে রেসিপি সম্পর্কে বলবো তা হল মাশরুম-চিকেন রোল । তৈরি করতে খুব সোজা। আর খেতে ভীষণ মজার। আর ফিলিংটা তৈরি করে রেখে দিলে সময়টাও ভীষণ…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...
  • ফলের সালাদের রেসিপি এবং এর পুষ্টি তথ্য

    সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা আমরা বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো, পেয়াজ ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তাই আজ আমরা জানবো ফল এর সালাদ সম্পর্কে। তার সাথে আরও জানবো এই ২ টি সালাদের পুষ্টি গুন সম্পর্কে। ফলের সালাদ উপকরণঃ আপেল…

  • |

    শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

      চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড! ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে? তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের…

  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…