| |

শীতের তীব্রতায় স্যুপের উষ্ণতা পান ঘরে বসে

 

শীত এবার একটু বেশি পড়েছে। ছুটির দিনে বাড়িতে বসে আছেন, রেষ্টুরেন্টের গরম গরম থাই স্যুপ খেতে ইচ্ছে করছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাইরে যেতে মন চাইছে না। চিন্তার কারণ নেই, যারা বাড়ীতে বসে পরিবার নিয়ে থাই স্যুপ খেতে আগ্রহী তাদের জন্য ঝটপট মজাদার স্পাইসি থাই স্যুপ তৈরির সহজ রেসিপি।

 

উপকরণ:

  • ৪-৫ কাপ চিকেন স্টক ,
  •  ১ টেবিল চামচ তেল,  আধা কাপ মুরগির মাংস চিকন লম্বাটে করে কাটা, 
  • আধা কাপ খোসা ছাড়ানো চিংড়ি মাছ,
  • ২ টি ডিমের কুসুম, ৩-৪ টেবিল চামচ চিলি সস, 
  •  ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ সয়াসস, 
  •  ৭-৮ টি কাঁচামরিচ ফালি,
  •  কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
  •  টেস্টিং সল্ট ১ চা চামচ, 
  •  লেবুর রস ১ চা চামচ,
  •  ৪/৫ টি লেমন গ্রাস/ থাইল গ্রাস, 
  •  চিনি ১ চা চামচ, 
  •  লবণ স্বাদমতো,
  • আলু বোখারার চাটনী (পরিবেশনের জন্য)।

পদ্ধতিঃ

  • মুরগীর মাংসের হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে থাকুন। পানি শুকিয়ে অর্ধেক হলে চিকেন স্টক তৈরি হয়ে যাবে।
  • এরপর ছেঁকে নিয়ে চিকেন স্টক চুলায় বসিয়ে দিন।
  •  চিকেন স্টকে মাংস, চিংড়ি মাছ, লেমন/থাই গ্রাস, সয়াসস, চিলি সস, টমেটো সস, লবণ, চিনি ও টেস্টিং সল্ট দিয়ে দিন ও নেড়ে মিশিয়ে নিন ভালো করে।
  •  ডিমের কুসুম একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এবং স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন যাতে পুরোপুরি মিশে যায়।
  • মাংস ও চিংড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে স্টক জ্বাল দিতে থাকুন। সেদ্ধ হয়ে গেলে আধা কাপ পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে স্টকে দিয়ে দিন।
  •  খুব দ্রুত ও ঘন ঘন নাড়তে নেড়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। নতুবা কর্ন ফ্লাওয়ার দলা ধরে যাবে।
  •  ২-৩ মিনিট নেড়ে ঘন হয়ে এলে এতে লেবুর রস ও কাঁচা মরিচ ফালি দিয়ে একটু নেড়ে নিন।
  •  লবণের স্বাদ বুঝে নিন এবং এরপর চুলা থাকে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম স্পাইসি থাই স্যুপের মজা নিন হালকা এই শীতে।

ধোয়া উঠা গরম গরম স্যুপ টি আপনি আলু বোখারার চাটনির সাথে পরিবেশন করতে পারেন।

ঘরে তৈরি চুইঝাল স্পেশাল আলুবোখারার চাটনি অর্ডার করতে ক্লিক করুন

২৫০ মিলি জার- ২৪০ টাকা

৫০০ মিলি জার ৪৮০ টাকা

অর্ডার করার জন্য কল করুন- 01752805798

আপনার রান্না ঘরের নিত্যদিনের সাথি-

Chuijhal.com

ধন্যবাদ

Similar Posts

  • তৈরি করুন সুস্বাদু পটেটো বল

    প্রতিদিন বিকাল কিংবা সন্ধ্যায় কিছু না কিছু হালকা নাশতা তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ দুপুরের খাবার খাওয়ার পর থেকে রাতের খাবার খাওয়া পর্যন্ত সময়টা বেশ দীর্ঘ হয়। ফলে খুদাও বেড়ে যায়। তাছাড়া লম্বা একটা সময় খালি পেটে থাকলে নানা সমস্যাও হতে পারে। তাই এই সময়ে হালকা নাশতা করাটা খুব জরুরি। যদিও তখন অনেকটা সময়…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • টম ইয়াম কুন

    উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা…

  • মোমো তৈরির সহজ উপায়

    বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ…

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • ফলি মাছের কোপ্তা

    দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা। উপকরণ ফলি মাছ মাঝারি ২ টা পেঁয়াজ কুঁচি ১/২ কাপ কাচামরিচ কুঁচি ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ১/৪ কাপ নারকেল বাটা ১/৩ কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ হলুদ গুঁড়া ১.৫ চা…