চিকেন ফ্রাই KFC স্টাইল

উপকরণ :-
হাড় চামড়া সহ চিকেন – ১ কেজি
টেস্টিং সল্ট – ১ চা চামচ
বেকিং সোডা – ১ চা চামচ
ওয়েস্টার সস – ১ চা চামচ
কাল গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
চিলি সস – ২ টেবিল চামচ
কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ
লবন – ১/৪ চা চামচ

চিকেন বড় বড় টুকরো করে সব উপকরণ দিয়ে মেরিনেট করে রাখুন ১০-১২ ঘন্টা ।

 

ব্যাটার :-
পেপ্রিকা অথবা লাল গুঁড়া মরিচ – ১ চাচামচ
সাদা গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
যেকোনো আটা – ১/২ কাপ
কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
লবন স্বাদ অনুযায়ী
টেস্টিং সল্ট – ১ চা চামচ
অল্প পরিমান পানি
( সব উপকরণ একসাথে মিশান এবং পরিমাণ মতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন । )

কোটিং :-
কর্ণফ্লেক্স – ১ কাপ
চিপস – ১ কাপ
ব্রেডক্রাম্ব – ১ কাপ
( সব এক সাথে মিশিয়ে গুঁড়া করে নিন । বেশি গুঁড়া করবেন না ।)
তেল ভাজার জন্য

প্রনালি :-
– মেরিনেট করা চিকেন ১০ মিনিট স্ট্রিম করে নিন।
– কোটিং একটি প্লাস্টিকের প্যাকেটে নিন ।
– এবার চিকেন ব্যাটার এর মধ্যে ভাল করে ডুবিয়ে নিন ।
– ব্যাটার এ ভাল করে মিশানোর পর কোটিং এর প্যাকেটে চিকেনগুলো দিয়ে ভাল করে ঝাকান ।
– এবার ভাল ভাবে ডুবো তেলে অর্ধেক ভেজে নিন ।
– অল্প বাদামি কালার হয়ে হয়ে আসলে নামিয়ে টিস্যুর উপর রাখুন ।
– মোটা কটিং এর জন্য আবার ও ব্যাটার এর মধ্যে ভাল করে ডুবিয়ে নিন পরে কটিং এর প্যাকেট মধ্যে দিয়ে ঝাকিয়ে নিন ।
– এবার ডুবো তেলে মচমচে বাদামি কালার করে ভেজে তুলুন ।

ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে চিলি সস দিয়ে পরিবেশন করুন দারুন মজাদার KFC
চিকেন ফ্রাই ।

Similar Posts

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…

  • শাহি চিকেন কোর্মা

    উপকরণ : মুরগি ২টি ১৬ পিস করতে হবে। টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ মিহি করে কাটা ২ কাপ, ২-৩টি এলাচ ও দারুচিনি, তেজপাতা ২টি, ঘি ২ টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণমতো। আস্ত কাঁচামরিচ ৭-৮টি, লবণ স্বাদ অনুযায়ী, কিশমিশ ১৫-২০টি, কাঠবাদাম ও…

  • শিখমপুরি কাবাব

    উপকরণ : মিহি কিমা দেড় কাপ, এলাচি-দারুচিনি-লবঙ্গ ২টি করে, শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, নারিকেলের দুধ ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, হলুদের গুঁড়া সিকি চা-চামচ, বেসন এক টেবিল চামচের একটু কম, ধনের গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, জিরার গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচের…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • |

    গরুর মগজ ভুনা

    উপকরণ : গরুর মগজ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৬-৭টি, এলাচ, দারুচিনি ২-৩ টুকরা, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ।   প্রস্তুত প্রণালি : মগজ পরিষ্কার করে নিয়ে আধা…