mashed-jolpai ম্যাসড-জলপাই

চুইঝাল স্পেশাল “স্ম্যাসড জলপাই” এর আচার

চুইঝাল ডট কম- একটি পরিচিত নাম। সুস্বাদু এবং মুখোরোচক আচারের জন্য সবার মুখে  চুইঝাল এর নাম। অনেকেই জানতে চান যে, কিভাবে এত স্বুসাদু আর মুখোরোচক অথচ স্বাস্থ্যসম্মত আচার চুইঝাল কিভাবে বানায়। এতদিন আমরা এই সম্পর্কে কিছু বলি নি।

আজ আমি আপনাদের কে একটা গল্প বলবো। গাছে ঝুলতে থাকা তাজা জলপাই থেকে বোতলের স্ম্যাসড জলপাই এর আচার হয়ে উঠার গল্প। এই গল্পে আপনি  জানতে পারবেন কিভাবে ধাপে ধাপে সব কাজ করা হয়। আর দেরি না করে চলুন গল্পটি শুনে ফেলা যাক…

mashed-jolpai ম্যাসড-জলপাই
mashed-jolpai ম্যাসড-জলপাই@chuijhal.com

প্রাথমিক ধাপঃ

  এই পর্যায়ে জলপাই গুলো থাকে গাছে।জলপাই শীত কালীন ফল। নভেম্বরের শুরুতে পরিপক্ক হতে শুরু করে জলপাই। তখন কিছুদিনের মধ্যেই জলপাই পাড়ার সময় হয়ে যায়। গাছ থেকে ছিড়ে এগুলো সোজা আসে রান্নাঘরে, যেখানে অনেকেই অপেক্ষা করছে সেগুলোকে প্রসেস করার জন্য…

বোটা ছাড়ানোঃ

 

         রান্নাঘরে আসার পর প্রথমেই যেটা করতে হয় তাহলো এগুলোকে বোটা থেকে আলাদা করতে হয়। প্রতিটি জলপাই দেখে দেখে বোটা থেকে আলাদা করা হয়। একটু নরম অথবা কোন ক্ষতিগ্রস্থ জলপাই গুলো কে আলাদা করে ফেলা হয় এই সময়েই।

ধোয়ার পালাঃ

         বোটা ছাড়ানো হয়ে গেলে জলপাই গুলোকে ধুয়ে নেয়া হয়। বড় বড় পাত্রে জলপাইগুলো কে নিয়ে সেগুলো কে ভালোভাবে ধুয়ে নেয়া হয়। কয়েক বারের প্রসেসে এই ধোয়ার পালা শেষ হয়। তারপর জলপাইগুলো কে পানি থেকে তুলে ঝরা দেয়া হয়।

স্বিদ্ধ করার পালাঃ

         এখন জলপাই গুলো প্রস্তুত চুলায় উঠার জন্য। বিশাল বিশাল হাড়িতে জলপাই গুলো কে স্বিদ্ধ করে নেয়া হয়। এক পর্যায়ে যখন জলপাই গুলো রঙ বদলে ফেলে তখন সেগুলোকে চুলা থেকে নামিয়ে নেয়া হয়। ঠান্ডা করার জন্য রেখে দেয়া হয়।

স্ম্যাসড করাঃ

         এখন জলপাই গুলোকে স্ম্যাসড করে নেয়া হয়। তিন জন চুইঝাল কর্মী হাতে গ্লভস পরে এই কাজ টি সম্পন্ন করেন। একটা একটা করে প্রতিটি জলপাই কে স্ম্যাসড করা হয়। এই কাজটি করতে একদিন লেগে যায়।

আচার বানানোঃ

         স্ম্যাসড জলপাই প্রস্তুত আচার হবার জন্য। প্রথমে একটি বিশাল হাড়িতে করে তেল চড়ানো হয়। তেল টা গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে দেয়া হয় । মসলা কষানো হয়ে গেলে তারপর জলপাই ঢেলে দেয়া হয়। তারপর এতে একে একে চিনি চুইঝালের স্পেশাল মসলা দিয়ে দেয়া হয়। সব শেষে পাচফোরন এর গুড়ো  ছড়িয়ে দিয়ে নামিয়ে নেয়া হয়।

বোতলজাত করনঃ

         আচার বোতল জাত করার আগে দুই থেকে তিন দিন রোদে দেয়া ভালো। এতে করে আচার এর স্বাদ গন্ধ আর মান ভালো থাকে। তারপর সেগুলো কে বোতলে ভরে প্যাকেট করে ডেলিভারি দেয়ার জন্য প্রস্তুত করা হয়।

কিভাবে খাবেনঃ

স্ম্যাসড জলপাইয়ের আচার টি টক মিষ্টি স্বাদের। এটি কে আপনি শুধু শুধু ও খেতে পারেন। চাইলে ডাল ভাতের সাথে অথবা শীতের সকালে ধোয়া উঠা গরম খিচুড়ীর সাথে ও খেতে পারেন।

স্ম্যাসড জলপাই আচার ঘরে বসে পেতে অর্ডার করতে ক্লিক করুন অথবা ফোন ও করতে পারেন- 01752805798 এই নম্বরে।

প্রতি মুহুর্তে আপনার সাথে আছে

Chuijhal.com

Similar Posts

  • কেন খাবেন কুল বা বরই

    কুল একটি সুস্বাদু ফল। কোনো কোনো অঞ্চলে একে ‘বরই’ বলা হয়। এটি বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ধরনের মাটিতেই জন্মে।   পুষ্টি: কুলে ক্যালরির পরিমাণ খুবই কম। তবে এতে প্রচুর আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায়। ১০০ গ্রাম কুলে রয়েছে ক্যালরি ৭৯ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১০ গ্রাম। দৈনিক চাহিদার ৭৭...
  • ভেষজ গুণে ভরা নাম তার চালতা

    চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি...
  • জল্পাইয়ের গুনাগুণ

    জনপ্রিয় ফল জলপাই। জলপাইয়ের প্রতি চাহিদা বেড়েই চলছে। বাজারে গেলে সবাই জলপাই ক্রয় করবেই। জলপাই শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। জলপাই খেলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই জল্পাইয়ের আচার খাওয়ার অভ্যাস করতে পারেন।   চলুন, দেখে নেয়া যাক জলপাইয়ের...
  • আমটি আমি খাব পেড়ে

    আমকে বলা হয় ফলের রাজা। কেবল স্বাদে মিষ্টি বা ত্বককে ভালো রাখাই নয়, এর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে হিমালয়ের আশপাশের সমতলভূমিতে এ ফলটি আবিষ্কৃত হয়েছিল। কাঁচা আম সাধারণত আচার বানানোর কাজে ব্যবহার করা হয়।এছাড়াও জুস, চাটনি,...
  • আলু বোখারার আচার

    আলুবোখারা   আলুবোখারা  বাংলাদেশে  স্বল্প ব্যবহৃত একটি উচ্চমূল্যের মসলা জাতীয় ফসল । আলুবোখারা দিয়ে জ্যাম , জেলি , চাটনি , কেক , আচার প্রভৃতি তৈরি করা যায় । মধ্য ইংল্যান্ডে সিডার জাতীয় অ্যালকোহলিক বেভারেজ যা প্লাম জাবকাস নামে পরিচিত তা আলুবোখারা থেকেই প্রস্তুত করা হয় । শুকনা আলুবোখারা (যা প্রুন নামে পরিচিত) মিষ্টি , রসালো...
  • ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার

    মরিচ চিবিয়ে কান মুখ গরম করেন নি এমন মানুষ খুব কমই দেখা যাবে। কম বেশি আমাদের সকলেরই এই ধরনের মজার অভিজ্ঞতা আছে। ঘটনাটি বেশি ঘটে আমরা তখন যখন আমরা মুড়ি মাখানো বা ঝালমুড়ি খাই। মরিচ চিবালে কেমন লাগে সেটি জানা সত্ত্বেও আমরা মুড়ি মাখানোর সময় বলি যে “মামা আমারটাই কিন্তু ঝাল বেশি হবে”। তো সে...