coconut-oil নারিকেল তেল @chuijhal.com
|

চুলের যত্নে নারকেল তেল

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার

আদিকাল থেকে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে।  রুক্ষ, মলিন, প্রাণহীন চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলতে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলকে করে তোলে নরম এবং কোমল। এছাড়া নারকেল তেলে আছে প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন বি ও সি, এবং জিংক, পটাশিয়াম যা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায়। নারকেল তেলের কিছু হেয়ার প্যাক রয়েছে যা চুলের রুক্ষতা দূর করে চুলকে কোমল আর স্বাস্থ্যোজ্বল করে চুল বৃদ্ধি করে।

১। শ্যাম্পুর সাথে নারকেল তেল

অনেকে চুলে তেল ব্যবহার করা করতে চান কিন্তু সময়  পান না। এই সমস্যা সমাধানে সমপরিমাণ তেল এবং শ্যাম্পু একসাথে মিশিয়ে নিন।  এরপর এই মিশ্রণ চুলে ব্যবহার করুন। কিছুক্ষণ চুলে এই মিশ্রণটি রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর করতে চাইলে শ্যাম্পু করার পর সামান্য পরিমাণ নারকেল তেল চুলে লাগিয়ে নিতে পারেন। এটি কন্ডিশনারের মত কাজ করবে।

২। নারকেল তেল ও ডিমের হেয়ার প্যাক

চুলের দৈর্ঘ্য অনুযায়ী কুসুম গরম নারকেল তেল, ডিমের কুসুম এবং মধু মিশিয়ে নিন। এবার এটি খুব ভাল করে পুরো চুলে ম্যাসাজ করুন। প্রয়োজনে হাতে অথবা হেয়ার  ব্রাশ ব্যবহার করুন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাতে ঘুমাতে যান। এভাবে সারারাত রাখুন। সকালে শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুলের রুক্ষতা একদম চলে গেছে।

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা চুলের গোঁড়া মজবুত করে তোলে। আর নারকেল তেল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা চুলকে নরম এবং কোমল করে তোলে। চুল পড়া রোধ করতেও এই প্যাকটি অনেক বেশি কার্যকরী।

organic-coconut-oil অর্গানিক নারিকেল তেল@chuijhal.com

৩।  ভিটামিন ই এবং নারকেল তেল 

এক টেবিল চামচ নারকেল তেল এবং ছয় ফোঁটা ভিটামিন ই এক সাথে মিশিয়ে নিন। কিছুটা গরম করে এটি মাথার তালুতে  ম্যাসাজ করে লাগান। সম্পূর্ণ চুলে এটি ব্যবহার করতে পারেন। সারারাত এইভাবে রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোঁড়া মজবুত করে আর সাথে সাথে নতুন চুল গজাতে  ও সাহায্য করবে।

৪।লেবুর রসে  নারকেল তেল

১ চা চামচ লেবুর রস, দুই টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। ভাল করে ম্যাসাজ করে চুলের গোঁড়া থেকে সম্পূর্ণ চুলে লাগান। এইভাবে সারারাত রাখুন। সকালে চুল শ্যাম্পু করে ফেলুন। নারকেল তেলের এই প্যাকটি চুলের খুশকি দূর করার সাথে সাথে চুলকে নরম ও সিল্কি করে তুলবে।

৫। নারকেল তেল এবং আমলকী

দুই টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ শুকনো আমলকী মাঝারি আঁচে পাঁচ মিনিট জ্বাল দিন। আলতো হাতে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। সারারাত এইভাবে রাখুন। পরের দিন চুল শ্যাম্পু করে ফেলুন।এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

 

Similar Posts

  • রুপচর্চায় ফলের ব্যবহার

    বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল, এমন ফল যা দিয়ে রূপচর্চাও হয়ে যাবে খুব সহজে। ফল খেতে খেতে রূপচর্চার কাজেও কীভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন।   পেঁপে ত্বক কোমল আর উজ্জ্বল করতে পেঁপের ব্যবহার উল্লেখযোগ্য। আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ নারকেলের দুধ ও সিকি কাপ কর্নফ্লেক্স একটি পাত্রে চটকে মাস্ক তৈরি করে…

  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • গরমে চুলের যত্ন

    আসবে আসবে করে  গরম চলেই আসছে , গরমে যতটা সম্ভব মাথায় ঘাম জমতে দেবেন না, স্ক্যাল্প পরিস্কার রাখুন । গরম আর আর্দ্রতা মিলিয়ে ঘাম হচ্ছে প্রচুর, আর সবচেয়ে বেশি ঘামছে চুল! স্ক্যাল্পে ঘাম বসে মাথার তালুতে বিশ্রী চুলকোচ্ছে, চুল উঠেও যাচ্ছে ও চুলে অনেক সমস্যা দেখা দিচ্ছে ।  সত্যি বলতে গরমের দিনে মাথার তালু ঘামা…

  • |

    বৃষ্টিতে পায়ের যত্ন

         চলছে বৃষ্টির সময়।চারিদিকে কাদা-পানিতে অতিস্ট মানব জীবন।তবুও কাজের জন্য বাইরে তো যেতেই হয়। বৃষ্টির দিনে বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে পায়ের অবস্থাও বারোটা বেজে যায়। কিন্তু পানি দিয়ে ধুয়ে যথেষ্ট মনে করে অবহেলায়ই থেকে যায় আমাদের সুন্দর পা দুটি। এসময় বাইরের কাদা-পানি মাখা পায়ের ঠিক মতো যত্ন না নিলে নানা অসুখ-বিসুখ ও সংক্রামক…

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…