grate-chiching-mugh গ্রেট-চিচিং-মুগ @chuijhal.com
|

দি গ্রেট চিচিং মুগ

দি গ্রেট চিচিং মুগ

রেসিপিটি লিখেছেন জেসমিন ইসলাম,পেশায় একজন গৃহিণী ,রান্না করতে ও বই পড়তে খুব ভালোবাসেন। রান্না টাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন কিন্তু সংসার আর ছেলেমেয়েদের সময় দেওয়া টাকে প্রাধান্য দিয়েছিলেন , এখন সেই স্বপ্ন টাকে পূরণ করতে চাচ্ছেন ।

jesmin-islam জেসমিন-ইসলাম@chuijhal.com

“দি গ্রেট চিচিং মুগ” একটি ডায়েট খাবার। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি অন্য দিকে স্বাস্থ্যকর । ডায়েবেটিক এবং ব্লাড প্রেসার এর রোগিদের জন্য একটি আদর্শ খাবার ।

উপকরনঃ

 

১। চিচিঙ্গা – ১ কেজি।

২। মুগ ডাল – ১২৫ গ্রাম।

৩। রসুন (বড় সাইজের) – ২ পিস।

৪। কাঁচা মরিচ – ৭ / ১০ টি ।

৫। তেল – ২ টেবিল চামচ।

৬। গাওয়া ঘি – ২ টেবিল চামচ।

৭। লবন – পরিমান মত।

 

প্রনালিঃ

 

১। চিচিঙ্গা চামড়া ছিলে কুচি করে নিয়ে , চুলায় ভাপ দিয়ে পানি ছেকে নিতে হবে

২। মুগ ডাল হালকা ভেজে ১০/১৫ মিনিট ভিজিয়ে রেখে ,  দেড় কাপ পানিতে স্বিদ্ধ করে নিতে হবে।

৩। রসুন কুচি করে নিতে হবে।

৪। তেল ও ঘি কড়াইতে দিয়ে হালকা আঁচে রসুন ভেজে নিতে হবে।

৫। রসুন হালকা লাল হলে কাঁচা মরিচ (মাঝখান থেকে চিড়ে) দিতে হবে।

৬। এখন স্বিদ্ধ করে রাখা চিচিঙ্গা দিয়ে পানি শুকানো পর্যন্ত নাড়তে হবে।

৭। এরপর মুগডাল ও পরিমান মত লবন দিয়ে হালকা আঁচে নাড়তে হবে।

৮। এভাবে ৬ থেকে ১০ মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে।

grate-chiching-mugh গ্রেট-চিচিং-মুগ @chuijhal.com

পরিবেশনঃ

 

এই “দি গ্রেট চিচিং মুগ” রুটি , পরটা , লুচি , ভাত এমনকি পোলাও দিয়ে খেতে ও খুব সুস্বাদু।

“দি গ্রেট চিচিং মুগ” একটি ডায়েট খাবার। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি অন্য দিকে স্বাস্থ্যকর। ডায়েবেটিক এবং ব্লাড প্রেসার এর রোগিদের জন্য একটি আদর্শ খাবার ।

 

 

Similar Posts

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    মিনি চিকেন বার্গার

    মিনি চিকেন বার্গার বিকালের নাস্তা কি করবেন বা বাচ্চাদের  কি নাস্তা  দিবেন তা নিয়ে সব মায়েরাই খুব চিন্তিত থাকেন ? বাইরে না গিয়ে বাসায়ই তৈরি করা যায়  মজাদার মিনি চিকেন  বার্গার । ঘরে  তৈরি  স্বাস্থ্যসম্মত সবার পছন্দের এই মিনি চিকেন বার্গারের  রেসিপিটি জেনে নেই –     রেসিপিঃ   উপকরনঃ মিনি বান ৫/৬ টা মুরগির বুকের…

  • |

    দক্ষিন ভারতীয় স্টাইলে অসাধারণ চিংড়ী কারি

    দক্ষিন ভারতীয় স্টাইলে অসাধারণ চিংড়ী কারি রেসিপিঃ উপকরনঃ বড় চিংড়ি খোসা সহ ২৫০ গ্রাম ঘন নারকেল দুধ হাফ কাপ পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ আদা-রসুন বাটা ১ চা চামচ হলুদ গুঁড়ো ১/২ চা চামচ আস্ত সরিষা ১ চা চামচ মেথি আস্ত ১/২ চা চামচ কাঁচা মরিচ কয়েকটা তেল ২ টেবিল চামচ লবণ স্বাদমত বেরেস্তা পরিমানমত…

  • |

    মাটন গ্লাসি

    মাটন গ্লাসি রেসিপিঃ উপকরণঃ খাসির মাংস -১কেজি টক দই-১/২ কাপ পেয়াজ বাটা -১/৪ কাপ আদা বাটা -২টেবিল  চামচ রসুন বাটা -১ টেবিল চামচ লাল মরিচ গুড়া -১ চা চামচ এলাচ -৪ টি দারুচিনি -২ টুকরো তেজপাতা -২টা লবন -স্বাদমত তরল দুধ-২ কাপ মাওয়া -১/৪ কাপ কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ কাঠ বাদাম কুচি-১ টেবিল চামচ…