palong-chingri-vat
|

পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা

পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা

পালং শাক  খুবই উপকারি এবং মজাদার । শীতের সময় বেশি পাওয়া যায় এই শাক ,পালং শাকে প্রচুর আয়রন ও মিনারেল  আছে । পালং শাক ও চিংড়ি মাছের জুটি  টাও খুব দারুন । এখানে এমনই একটি রেসিপি দেওয়া হল যার নাম পালং শাক চিংড়ি দিয়ে ভাজা ভাত ।
উপকরণঃ

রান্না করা ভাত ২ বাটি

পালংশাক ধুয়ে কেটে রাখা ১ বাটি

চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়ে ১ কাপ

লবন স্বাদ মত

তেল ২ টেবিল চামচ

সয়া সস ২ চা চামচ

কাঁচা মরিচ কয়েকটা

আদা রসুন বাটা হাফ চা চামচ করে

ভাজা জিরা গুড়ো হাফ চা চামচ

গাজর,ফুল কপি,টমেটো,পাতাকপি,মটরশুঁটি, সব হাফ কাপ করে

পিয়াজ কুচি ১ টা

ডিম ১ টা

চিনি সামান্য

ধনে পাতা অল্প

প্রস্তুতপ্রণালীঃ

করাই তে তেল দিয়ে গরম হলে পিয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে  চিংড়ি মাছ ভেজে  ডিম ভেঙে দিয়ে ভেজে।শাক বাদে। সব সবজি দিয়ে ভেজে শাক দিয়ে ভেজে ভাত দিয়ে নেড়ে নেড়ে চিনি সয়াসস ধনেপাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিন।

palong-chingri-vat পালং-চিংড়ি-ভাত@chuijhal.comপরিবেশনঃ

পরিবেশন করুন ভাজা চিংড়ি মাছ , পালং শাক দিয়ে গরম গরম  ভাত ।

রেসিপিদাতাঃ

নামঃসুলতানা জেসমিন

sultana-jesmin সুলতানা-জেসমিন @chuijhal.com

পেশাঃগৃহিণী

শখঃরান্না করা

সুলতানা জেসমিন পেশায় একজন গৃহিণী , রান্না করতে ও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসেন । অবসর সময়ে ঘুরে বেড়াতে ও বই পড়তে  পছন্দ করেন । তিনি  বিভিন্ন রকম রান্না করতে পারেন  , রান্না তার পেশা  ও নেশা ।

Similar Posts

  • | |

    কড়াই কেক

    কড়াই কেক রেসিপিঃ উপকরনঃ     ময়দা ১ কাপ , ডিম ৪ টা , বেকিং পাউডার  ১/২  চা চামচ , কোকো পাউডার ১ চা চামচ , তেল ১ কাপ , চিনি ১ কাপ ,  ভ্যানিলা এসেন্স ১ চা চামচ , ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ , লবণ স্বাদমত , পরিবেশনের জন্য চকলেট ও জেমস । প্রণালীঃ…

  • |

    ভেজিটেবল চিকেন বল

    ভেজিটেবল চিকেন বল উপকরণঃ পাতা কপি কিউব করে কাটা ১/৫ কাপ, চিকেন কিমা ১ কাপ, পাতা কপি পাতা ২/৩ টা, ক্যাপসিক্যাম ১/৫ কাপ দুই ধরনের, টমেটো ১ টা কিউব করে কাটা, গাজর কিউব কাটা ১/৫ কাপ, বেবি কর্ণ ১/৫ কাপ, কাঁচা মরিচ ২/৩ টা কর্নফ্লাওয়ার ১ চা চামচ, চিনি ১/৫ চা চামচ, গোল মরিচ গুরা…

  • |

    নতুন আলু দিয়ে মগজ ভুনা

    নতুন আলু দিয়ে মগজ ভুনা রেসিপি উপকরনঃ আলু কিউব ১ কাপ মগজ      ১ টা পিয়াজ কুচি হাফ কাপ হলুদ গুড়া  হাফ  চা চামচ মরিচ গুড়া দেড় চা চামচ জিরা গুড়া  ১ চা চামচ ধনিয়া গুড়া হাফ চা চামচ আদা বাটা  হাফ চা চামচ রসুন বাটা  হাফ চা চামচ দালচিনি  ৩/৪ টুকরা সাদা এলাচ ৪ টা…

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    ঝিঙে দিয়ে চিংড়ি

    বাজারে নতুন ঝিঙে উঠতে শুরু হয়েছে। আর চিংড়ি মাছ যে তরকারিতেই ব্যবহার করা হয়, তার স্বাদ ও ফ্লেভার অনেক বেড়ে যায়। এবার দেখে নিই ঝিঙে ও চিংড়ির চমৎকার একটি রেসিপি। উপকরণ বড় পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি করা চার কোয়া চিংড়ি মাঝারি সাইজ ৮ থেকে ১০টি ঝিঙে তিন-চারটি আলু ২ টি গাজর ১ টি হলুদ…

  • |

    চাট ছোলা ভুনা

    চাট ছোলা ভুনা  ছোলা খুবই পুষ্টিকর একটি খাবার , ছোলা ভুনা বিকেলের নাস্তা হিসেবে খুবই মজার একটি খাবার ।  ঘরে যেমন এটি তৈরি করে খাওয়া হয় তেমনি , রাস্তা ঘাটে চলতে ফিরতে এর দেখা পাওয়া যায় । ছোলা ভুনা টা এমনি তে খুব মজার আর এটি যদি হয় চাট মশলা দিয়ে তৈরি তাহলে এটি খেতে…