red-chilli-fish
|

রেড চিলি ফিস

রেড চিলি ফিস

মাছে ভাতে বাঙ্গালির মাছ ছাড়া চলে না ,  মাছ ছাড়া যেন খাবার টা জমে না । আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া , বিভিন্ন প্রজাতির , যা খেতে খুব সুস্বাদু । আমরা বিভিন্ন ভাবে মাছ রান্না করে থাকি যার যে ভাবে  ভালো লাগে । এখানে একটি অন্য রকম মাছের রেসিপি দেওয়া হল যার নাম রেড চিলি ফিস  ।

উপকরণঃ

শুকনো মরিচ ১০/১২টি

পেঁয়াজ  মাঝারি সাইজের ৪/৫টি

রসুন বড় দুই টি

অল্প কাঁটাযুক্ত বড় মাছ- ৫/৬ পিস ( তেলাপিয়া মাছ আর রুই মাছ দিয়ে স্বাদ ভালো হয়)

তেল ১.১/২ কাপ

হলুদ গুঁড়া ২চা চামচ

মরিচ গুঁড়া ২টেবিল চামচ

লবণ স্বাদমতো

ধনেপাতা কুচি সাজানোর জন্য

প্রস্তুতপ্রনালিঃ 

প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ এক চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। ফ্রাই পেন এ সামান্য তেল দিয়ে গরম করে মাছ গুলো দিয়ে দিন। একটু লাল করে ভেজে তুলে নিন।

দ্বিতীয়ত শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি এক সাথে পেস্ট তৈরি করে নিন।এর জন্য বেলেন্ডার বা শিল পাটা ব্যবহার করতে পারেন। একটি কড়াইতে ১কাপ থেকে একটু বেশি তেল দিয়ে গরম করুন। এই তেলে তৈরি পেস্ট টা দিয়ে নাড়তে থাকুন। এরপর ১চা চামচ হলুদ গুড়া ১টেবিল চামচ মরিচ গুঁড়া ( কেউ আর ঝাল চাইলে মরিচ গুঁড়া আরেকটু বেশি দিতে পারেন) আর স্বাদ মত লবণ দিয়ে  সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকুন। অনবরত নাড়তে থাকুন না হয় তাতে লেগে যেতে পারে। ভাঁজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসলে ভাজা মাছ গুলো দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে দিন যাতে মসলা গুলো মাছের গায়ে লাগে। এবার নামিয়ে নিন।

red-chilli-fish রেড-চিলি-ফিস@chuijhal.com
পরিবেশনঃ

এবার একটি সার্ভিং ডিশে ঢেলে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিদাতাঃ

নামঃকানিজ ফাতেমা

kaniz-fatema কানিজ-ফাতেমা@chuijhal.com

পেশাঃগৃহিণী

শখঃরান্না করা

কানিজ ফাতেমা পেশায় একজন গৃহিণী , উনি রান্না করতে খুব ভালোবাসেন । বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন ও  খাওয়াতেও খুব পছন্দ করেন । রান্নার রেসিপির বিশাল এক  সম্ভার তার কাছে আছে ।  বিভিন্ন  রান্নার প্রতিযোগিতায়  তিনি অংশ গ্রহন করেছেন ।  অবসর সময়ে ঘুরতে খুব ভালোবাসেন ।

Similar Posts

  • |

    ফ্রাইড রাইস

    ফ্রাইড রাইস  রেস্টুরেন্টে তো আমরা সবাই ফ্রাইড রাইস খেয়েছি , কিন্তু ঘরে খুব একটা খাওয়া হয় না । এখানে তাই একটি সহজ রেসিপি দেওয়া হল । রেসিপিঃ উপকরনঃ চাল  ১ কাপভেজিটেবল , মন মতো  ১ কাপহাফ কাপ চিকেন হাড় ছাড়াডিম ১ টাপেয়াজ কুচি হাফ কাপকাচা মরিচ ৪ টাআদা কুচি কাটা ১ চামচরসুন কুচি ১ চামচলবন…

  • |

    আলু দিয়ে চিকেন স্পাইসি ভুনা

    আলু দিয়ে চিকেন স্পাইসি ভুনা রেসিপিঃ উপকরণঃ ১) চিকেন ২ কেজি ২)আলু ৩০০ গ্রাম ৩)সয়াবিন তেল ৪ টেবিল চামচ ৪)তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা ৫)এলাচি ৪ টি, লবঙ্গ ৮ টি, গোল মরিচ ৮ টি ৬) আদা বাটা ২ টেবিল চামচ ৭) রসুন বাটা ২ টেবিল চামচ ৮)পেঁয়াজ কুচি ১ কাপ ৯) মরিচ গুড়া ২ টেবিল…

  • |

    ইলিশ কাবাব

    ইলিশ কাবাব রেসিপিঃ  উপকরণঃ ইলিশ মাছ  ১টি পেয়াজ       ২ টি কাচা মরিচ  ৬টি হলুদ  গুড়া   ১ চা চামচ মরিচ গুড়া  ১ চা চামচ লবন      পরিমান মত ধনে পাতা পরিমান মত তেল         ৪ টেবিল চামচ গাজর    ডেকোরেশন এর জন্য  প্রনালিঃ প্রথমে মাছের  আঁশ পরিস্কার করে ধুঁয়ে মাথা আর লেজ আলাদা করে কেটে পানিতে সিদ্ধ দিতে হবে।…

  • |

    মুচমুচে ঝুড়িতে ডিমের চাট

    মুচমুচে ঝুড়িতে ডিমের চাট রেসিপিঃ  উপকরণঃ ইনস্ট্যান্ট নুডলস ৫ প্যাকেট ডিম ৪টি (২টি সিদ্ধ, ২টি অমলেটের জন্য) আলু সিদ্ধ (১টি কিউব করে কাটা) কাচা মরিচ ১ চা চামচ ধনেপাতা কুচি ১/২ কাপ গাজর কুচি ১/২ কাপ লেবুর রস ১ চা চামচ মধু ১ চা চামচ কিশমিশ কুচি ১/২ কাপ তেল ১ লিটার (ভাজার জন্য) নুন…

  • |

    বাটার চিকেন

    বাটার চিকেন আজকের রেসিপির নাম বাটার চিকেন। মাখন দিয়ে তৈরি মজাদার মুরগির মাংসের এই রেসিপিটি  একটু ভিন্নধর্মী ও মজাদার । আসুন  জেনে নেই  কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মুখরোচক বাটার চিকেন।   রেসিপিঃ    উপকরণঃ   হাড় ছাড়া মুরগির মাংস  ১ কাপ বাটার               …

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…