| |

সময় এসেছে পেয়াজ কে বুড়ো আঙুল দেখানোর! পেঁয়াজের বিকল্প।

পেঁয়াজের বিকল্প ‘নেগি’ 

উন্নত বিশ্বে পেঁয়াজের ওপর চাপ কমানোর জন্য পেঁয়াজের বিকল্প নেগি বা বাঞ্চ অনিয়নের ব্যাপক ব্যবহার দেখা যায়। পত্রবহুল নেগি স্বাদ ও গন্ধে হুবহু পেঁয়াজের মতো, পেঁয়াজের পরিবর্তে নেগি দিয়ে রান্না করলে স্বাদের কোনো কমতি হয় না, বরং পেঁয়াজ পাতার গন্ধে আলাদা রুচিকর পরিবেশ তৈরি করে।

 

মাঝে মাঝেই দেখাযায় দেশের বাজারে পেয়াজের বাজার দর হুহু করে বাড়ছে।  এর একমাত্র কারন কেউ কখনো বিকল্প ব্যবস্থা খুজে না। আমাদের উপায়ও চেই কারন দেশের কৃষি ক্ষেত্রে কেউ নতুন কিছু করার চেষ্টা করছে না অথবা চেষ্টা করলেও উচ্চ মহলের উদাসীনতায় আমরা আগাতে পারছি না।

নেগি চাষ খুব সহজ এবং বাংলাদেশের মাটিতে তেমন কোন পরিচর্যা ছাড়াই বেড়ে উঠতে পারে।

পেঁয়াজের বিকল্প নেগিনেগি বা বাঞ্চ অনিয়ন সুনিষ্কাশিত যে কোনো মাটিতে ভালো জন্মে। তবে জৈব পদার্থ সমদ্ধ মাটিতে ভালো ফলন দেয়। পেঁয়াজের মতো বীজতলায় চাড়া উৎপাদন করে তা জমিতে রোপণ করে নেগি চাষ হয়। তবে জমিতে সরাসরি লাইনে বীজ রোপণ করেও চাষ করা যেতে পারে। লাইন থেকে লাইনের দূরত্ব ১৫-১০ সে.মি. এবং গাছ থেকে গাছের দূরত্ব ৫ সে.মি. হতে পারে।

হেক্টর প্রতি ২৫০ কেজি সার (ইউরিয়া : টিএসপি : এমপি : ১:২:২) সার জমি তৈরির সময় ভালোভাবে জমিতে মিশিয়ে দিতে হবে। উক্ত নেগির বয়স ২ থেকে ৩ সপ্তাহ হলে উপরি ২০-২৫ কেজি ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। ফসল উত্তোলনের ২ সপ্তাহ আগে গোড়ায় মাটি তুলে দিলে নেগির কা- লম্বা ও শক্ত হয়। রবি ঋতু ৭-১০ দিন পানি অন্তর অন্তর পানি সেচ দিতে হলেও খরিপে সেচ প্রয়োজন হয় না বলেই চলে। তবে বর্ষায় জমি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে।

খরিপ ঋতুতে উৎপাদিত নেগিতে ডাউনি মিল ডিউর আক্রমণ দেখা যায়। তাই চারা অবস্থায় অর্থাৎ ফসল সংগ্রহের ২-৩ সপ্তাহ পূর্বে একবার রিডোমিল গোল্ড বা ডাইথেন এম-৪৫ সপ্রে করে দিলে এর প্রাদুর্ভাব দেখা যায় না।

বারী পেঁয়াজ ২ ও ৩ খরিপ মৌসুমে চাষ উপযোগী হলেও অন্যান্য অধিকাংশ জাত শীতকালেই উৎপাদিত হয়ে থাকে। কিন্তু নেগি আমাদের দেশে বছরের সব সময়ই উৎপাদন করা সম্ভব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব খামারে নেগির গবেষণা চলছে। ইতোমধ্যে বাংলাদেশে চাষ উপযোগী তিনটি লাইনের সাউ নেগি ১, সাউ নেগি ২ ও সাউ নেগি ৩ উৎপাদন শুরু হয়েছে। তা ছাড়া বিএডিসি, কাশীম পুরে নেগির সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। অন্যান্য দেশের মতো আমাদেও দেশেও নেগি চাষে সরকার এগিয়ে আসলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন আর দেশের বৈদেশিক মুদ্রার সাশ্র্রয় হবে।

আপডেটঃ

বারি পাতা পেঁয়াজ-১ উৎপাদন কলাকৌশল

বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা উপ-কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাহিরদিয়া, ফরিদপুর

 

 

Similar Posts

  • স্বাদে-গুনে-পুস্টিতে ভরা গোলমরিচের নানা গুন

    গোলমরিচের আদিভূমি ভারতীয় উপমহাদেশ। প্রাচীনকাল থেকেই খাদ্যে মসলা হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। লতাজাতীয় এ উদ্ভিদটির ফল শুকিয়ে মসলা হিসেবে ব্যবহার করা হয়।   এ ফলের রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ। এতে আছে ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম গোলমরিচে আছে প্রোটিন ১১.৫ গ্রাম, ফ্যাট ৬.৮ গ্রাম, শর্করা ৮৯.২ গ্রাম, ক্যালসিয়াম ৮৬০ মিলিগ্রাম, ফসফরাস ১৯৮…

  • পাকা নয়, আট কঠিন রোগের মহৌষুধ কাঁচা পেঁপে

    বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় পেঁপে। হয়তো সেই কারণেই এর মূল্য বা উপকারিতা বুঝি না। ইউরোপে এমন দেশও রয়েছে যেখানে একটি পেঁপে ৫ ডলার দিয়ে কিনতে হয়। আসল কথা হলো পেঁপে এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর। কাঁচা পেঁপে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি সালাদ করেও খাওয়া যায়। কাঁচা পেঁপেতে যা পাওয়া যায় ১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা পাওয়া যায় ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম। তবে কাঁচা পেঁপের গুণ সম্পর্কে জানেন কী? > ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে। > কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা…

  • কাঠ বাদামের উপকারিতা

    কাঠ বাদাম – Almond , খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। কাঠ বাদাম খাওয়ার পিছনে অবশ্য যুক্তিগত  কারণও রয়েছে। কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে। শরীরের ফোলাভাব কমায়।কাঠবাদাম যৌবন ধরে রাখতে সাহায্য করে।এইসব কথা বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কাঠবাদামের অনেক উপকারিতা রয়েছে । ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর কাঠবাদাম রান্না করে খেলেও উপকার। কাঠবাদাম…

  • ধুলাবালি থেকে অ্যালার্জি প্রতিরোধে যা করণীয়

    অনেকেরই ধুলাবালি থেকে অ্যালার্জির সমস্যা রয়েছে। তাদের পথে ঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হয়। কারণ, ধুলাবালি কোনও রকমে নাকে, মুখে ঢুকলেই শুরু হয়ে যায় হাঁচি, কাশি। ঘর বাড়ি পরিষ্কারের কাজে হাত দিলেও তারা একই সমস্যায় পড়েন। এমনকি অনেক দিন ধরে বন্ধ থাকা কোনও ঘরে ঢুকলে বা পুরনো বইয়ের গ্রান নাকে গেলেও তাদের হাঁচি, কাশি শুরু…

  • ঘি খেলে কী মোটা হয় মানুষ?

    বেশীরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়। তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশীরভাগ মানুষ তাদের খাদ্যতালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কী আসলেই মানুষ মোটা হয়? এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এবং পুষ্টিবিদের পরামর্শ জেনে নিই চলুন। ঘি খাওয়া কী ওজন বৃদ্ধির সাথে জড়িত?...
  • অফিসে বসেই ওজন কমানোর ৫ উপায়

    অফিসে বসে একটানা কাজ করলে শরীরের ওজন বাড়তেই থাকবে। কারণ প্রতিদিন আট-নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর প্রয়োজনীয় ক্যালরি বার্ন করতে পারেনা। আর একারনেই যারা লম্বা সময় বসে অফিসে কাজ করেন তাদের ওজন বেড়ে যায়। এই সমস্যা বোধ হয় প্রায় প্রায় ৮০ শতাংশ অফিস কর্মীর। কিন্তু পথ আছে অফিসে থেকেও শরীর থেকে অতিরিক্ত চর্বি…