ফলি মাছের কোপ্তা

দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা।

উপকরণ

  • ফলি মাছ মাঝারি ২ টা
  • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
  • কাচামরিচ কুঁচি ১/৪ কাপ
  • ধনেপাতা কুঁচি ১/৪ কাপ
  • নারকেল বাটা ১/৩ কাপ
  • আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১.৫ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • সয়াবিন তেল ২ টেবিল চামচ
  • লবন স্বাদমত
  • প্রণালী
  • – ফলিমাছ সুন্দর করে ধুয়ে মাথা আলাদা করে নিয়ে গোটামাছটাকে শিল পাটায় রেখে পুতা দিয়ে ছেঁচে নিন। কিছুক্ষন ছেঁচে নিলে মাছের চামড়া আর মাছ কাটা আলাদা হয়ে যাবে।
  • – এবার মাছের চামড়াটা আলাদা করে রেখে দিয়ে মাছগুলোকে মিহি করে বেটে নিন। বড় কাটা গুলো তুলে ফেলে দিন।
  • – মিহি বাটা মাছের সাথে বাকি সব মশলা ভাল করে মিশিয়য়ে মেখে নিন।
  • – এবার মাছের চামড়াটা ভালোভাবে টান টান করে বিছিয়ে মাছের আকারে অর্ধেকের মাঝখানে মাছটা দিয়ে অর্ধেক চামড়া দিয়ে ঢেকে দিন। এরপর চারপাশটা ভালো করে মসৃণ করে আটকে নিন। এভাবে ২ টা তৈরি করে হালকা তেলে বাদামি করে ভেজে নিন।
  • – নামিয়ে একটু ঠান্ডা করে পিস করে কেটে আবার পিসগুলির এপাশ ওপাশটা ভেজে নিন।

 

 

 

 

Similar Posts

  • স্বাস্থ্যকর রাইস রোল

    বিকেল হলেই আমাদের সাধারণ চায়ের সাথে কিছু না কিছু থাকতেই হবে। আর সেই সাথে যদি থাকে রোল সেক্ষেত্রে রোল কিন্তু খুব ভালো সঙ্গ দেয় চায়ের সাথে । আমরা অনেকে চিকেন কিংবা বিফ দিয়েই রোল খেয়ে থাকি  বেশি। আর এই রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে তৈরি করি। কিন্তু চালের গুড়া দিয়ে কখনো কি রোল তৈরি…

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • | |

    ভ্যানিলা কেক কিভাবে বনাবেন?

    ভ্যানিলা কেক রেসিপিঃ উপকরণঃ ১. ডিম ৩টি ২. চিনি হাফ কাপ ৩. ময়দা হাফ কাপ ৪. বেকিং পাউডার ১ চা চামচ ৫. তেল ৩ টেবিল চামচ ৬. দুধ ৩ টেবিল চামচ ৭. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ ডেকোরেশনের জন্য বাটার ক্রিমের উপকরণঃ ১. চিনি ১ কাপ ( ব্লেন্ডার/বেটে মিহি করে নিতে হবে) ২. ভ্যানিলা এসেন্স…

  • |

    মজাদার প্রন বিরিয়ানি রেসিপি

    প্রণ বিরিয়ানিঃ উপকরণঃ চালের জন্য ঃ বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ দারচিনি ১ টি লবন ১/২ চা চামচ লবঙ্গ ৪/৫ টি এলাচ ৪/৫ টি * ১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা…

Leave a Reply