| |

ভ্যানিলা কেক কিভাবে বনাবেন?

ভ্যানিলা কেক

রেসিপিঃ

উপকরণঃ

১. ডিম ৩টি

২. চিনি হাফ কাপ

৩. ময়দা হাফ কাপ

৪. বেকিং পাউডার ১ চা চামচ

৫. তেল ৩ টেবিল চামচ

৬. দুধ ৩ টেবিল চামচ

৭. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

ডেকোরেশনের জন্য বাটার ক্রিমের উপকরণঃ

১. চিনি ১ কাপ ( ব্লেন্ডার/বেটে মিহি করে নিতে হবে)

২. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

৩. বাটার ১০০ গ্রাম

৪. দুধ ৪/৫ টেবিল চামচ

 প্রনালীঃ

একটি খালি পাএে ডিম ভেঙে কুসুম আলাদা করে অন্য পাএে উঠিয়ে নিতে হবে।

ডিমের সাদা আংশ বিটার দিয়ে বিট করে ফোম বানিয়ে নিতে হবে।তারপর কুসুমের মধ্যে চিনি গুড়া,দুধ,তেল,ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে বিট করে নিতে হবে।অন্য একটি পাএে ময়দা,বেকিং পাউডার মিশিয়ে চালনি দিয়ে চেলে কুসুমের মিশ্রনের উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমের সাদা অংশ  দিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে।তারপর কেক এর পাএে অল্প তেল লাগিয়ে পেপার লাগিয়ে কেকের মিশ্রণ ঢেলে দিতে হবে।তারপর পাএটি চুলায়/ওভেনে দিয়ে বেক করে নিয়ে নামিয়ে নিজের পছন্দমত ডেকোরেশন করে নিতে হবে।

বাটার ক্রিম তৈরি প্রনালীঃ

একটি খালি পাত্র  নিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে করে কোনো পানি না থাকে পাএটিতে। পাএে বাটার নিয়ে বিটার দিয়ে ভাল করে বিট করে গুড়ো করে নেয়া চিনির অর্ধেক দিয়ে বিট করে আবার বাকি অর্ধেক চিনি,ভ্যানিলা এসেন্স,২ টেবিল চামচ দুধ দিয়ে বিট করতে হবে তারপর প্রয়োজন হলে বাকি দুধটুকু দিয়ে ভালো করে বিট করে ক্রিম তৈরি করে নিতে হবে।

vanilla-cake ভ্যানিলা-কেক @chuijhal.com

পরিবেশনঃ

ক্রিম ও  চকোলেট দিয়ে ডেকোরেট করে পরিবেশন করুন মজাদার ভ্যানিলা কেক।

রেসিপিদাতাঃ

নামঃসুমাইয়া আক্তার সকাল

sumaiya-akhter-sokal সুমাইয়া-আখতার-সকাল @cuijhal.com

 

 

 

 

 

 

 

পেশাঃছাত্রী

শখঃরান্না করা,ঘুরে বেড়ানো

Similar Posts

  • দই – মাংস রান্নার রেসিপি

    বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক- উপকরণ : মাংস- ১/২ কেজি, টক দই- ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ…

  • |

    কাটা মসলায় কসানো শুটকি মাছ

    কাটা মসলায় কসানো শুটকি মাছ শুঁটকীর নাম শুনলেই জিবে জল চলে আসে ,আমাদের দেশে বিভিন্ন রকমের শুঁটকী পাওয়া যায় । বাঙ্গালির অন্যতম পছন্দের খাবার এই শুঁটকী । এখানে একটি ভিন্ন রকমের শুঁটকির রেসিপি দেওয়া হল যা রান্না করা হয় কাটা মশলায় । রেসিপিঃ উপকরণঃ লইট্টা শুটকি মাছ ১০-১৫ টা  পিয়াজ কুচি এক কাপ  রসুন কুচি…

  • |

    পোস্ত ইলিশ

    পোস্ত ইলিশ রেসিপিঃ উপকরনঃ ইলিশ মাছ ৪ পিস সরষে বাটা ১ টেবিল চামচ পোস্ত বাটা ১ টেবিল চামচ কাঁচা মরিচ৪/৫ টা লবন হলুদ পরিমান মত . সরষে তেল ৩ টেবিল চামচ পোস্ত+সরষে+লবন+হলুদ+মরিচ একসাথে বেটে নিতে হবে প্রস্তুত প্রণালীঃ মাছের পিস গুলো লবন হলুদ মাখিয়ে কড়াইতে  সমান ভাবে সাজাতে হবে ।৩ টা কাঁচা মরিচ আর একটু…

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • |

    চাট ছোলা ভুনা

    চাট ছোলা ভুনা  ছোলা খুবই পুষ্টিকর একটি খাবার , ছোলা ভুনা বিকেলের নাস্তা হিসেবে খুবই মজার একটি খাবার ।  ঘরে যেমন এটি তৈরি করে খাওয়া হয় তেমনি , রাস্তা ঘাটে চলতে ফিরতে এর দেখা পাওয়া যায় । ছোলা ভুনা টা এমনি তে খুব মজার আর এটি যদি হয় চাট মশলা দিয়ে তৈরি তাহলে এটি খেতে…

  • | |

    চিকেন টিক্কা কাবাব

    চিকেন টিক্কা কাবাব কাবাবের নাম শুনলেই জিভে জল চলে আসে, একটু ঝাল একটু মশলাদার মাংস খেতে কে না ভালবাসে । সবার প্রিয় কাবাবের রেসিপি টি জেনে নেওয়া যাক। উপকরণঃ চিকেন-৫০০ গ্রাম, টক দধি-১০০ গ্রাম, আদা-১ টেবিল চামচ, রসুন-১ টেবিল চামচ, সয়াসস-১ টেবিল চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ, চাট মশলা-১ চা-চামচ, ওয়েস্টার সস-১ টেবিল…

One Comment

Comments are closed.