বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখার কিছু টিপস

আপনার ঘর বাড়ি যতই সুন্দর বা পরিষ্কার হোক, সেটা মাটি করে দেয়ার জন্য আপনার বাথরুমের দুর্গন্ধই যথেষ্ট। বাথরুম পরিষ্কার ঝকঝকে দেখা গেলেই হবে না। সাথে হতে হবে দুর্গন্ধ ও জীবাণু মুক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় বাথরুম খুব পরিষ্কার করে রাখলেও মাঝে মাঝে কেমন একটা বিদঘুটে গন্ধ  বের হতেই থাকে। আজ এমন কিছু টিপস জেনে নিন জেটা দিয়ে আপনি আপনার বাথরুমকে রাখতে পারেন দুর্গন্ধ মুক্ত।

১) ভেজা টাওয়াল: অনেকেই আছেন যারা বাথরুমে ভেজা তোয়ালে রেখে থাকেন। তোয়ালে ভেজা হলে সেটি সাথে সাথে পরিবর্তন করে ফেলুন। বাথরুমে ভেজা তোয়ালে রাখবেন না, এটি বাথরুমে ব্যাক্টেরিয়া উৎপাদন করে দুর্গন্ধের সৃষ্টি করে থাকে।

২) বাথরুমকে শুকনো: ভেজা স্যাঁতস্যাঁত বাথরুম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই বাথরুমের মেঝে শুকনো রাখার ট্রাই করুন। বাথরুম পরিষ্কারের পরে দরজাটা খোলা রাখুন। দেখবেন কিছুক্ষনের মধ্যে মেঝে শুকিয়ে গেছে।

৩) সুগন্ধি মোমবাতি: সুগন্ধি মোমবাতি বাথরুমে রাখতে পারেন। এতে করে আপনার বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে। তবে  খেয়াল রাখবেন খুব কড়া গন্ধের মোমবাতি ব্যবহার না করাই ভালো।

৪) জানলাটা খোলা রাখুন: বাথরুমের জানলাটা সবসময় খোলা রাখার চেষ্টা করুন। সারাক্ষণ না হোক দিনের কিছু সময় জানলাটা খোলা রাখুন। এতে বাথরুমের গন্ধটা দূর করে দিয়ে বাথরুমে বাতাস চলাচল বাজায় রাখবে।

৫) রুম ফ্রেশনার ব্যবহার করুন: খুব সহজে বাথরুমের গন্ধ দূর করার যায় রুম ফ্রেশনার ব্যবহার করে। আপনি রুমের যে ফ্রেশনারটা ব্যবহার করেন সেটি বাথরুমেও চাইলেও  ব্যবহার করতে পারেন। হালকা করে রুম ফ্রেশনার দিয়ে বাথরুমে স্প্রে করে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ আর নেই।

৬) বেকিং পাউডার: আপনার কমোডের দুর্গন্ধ দূর করার পাশাপাশি কমেডকে নতুনের মতো সাদা করে দেবে বেকিং পাউডার। প্রথমে কমোডটি ফ্ল্যাশ করে নিন। তারপর  কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। ১ ঘণ্টা ৩০মিনিট  পর ফ্ল্যাশ করে ফেলুন। আপনার কমোডের দাগ দূর হওয়ার সাথে সাথে কমডের দুর্গন্ধও হাওয়া হয়ে যাবে।

৭) ভিনেগার: অনেকেই বাথরুমে ধূমপান করার সভাব রয়েছে। বাথরুম একটি বদ্ধ জায়গা ফলে এখানে সিগারেটের ধোঁয়ার গন্ধটা দীর্ঘ সময় থেকে  যায়।১ টি  তোয়ালেতে ভিনেগার মিশিয়ে বাথরুমে ঝুলিয়ে রেখে দিন। ভিনেগার বাথরুমের দুর্গন্ধকে আস্তে আস্তে শুষে নেয়। আর বাথরুমকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

আর ও কিছু টিপস:

. সুগন্ধি মোমবাতির জন্য সাধারণ মোমবাতির গায়ে দারুচিনি, লেবুর খোসা দিয়ে  পেঁচিয়ে দিলে সুগন্ধীর কাজ করবে।

. যখন বাথরুমের জানালা খুলে রাখবেন তখন রুমের ভিতর জোরে পাখা  ছেড়ে দিয়ে বাথরুমে দরজাও খুলে দিন। তাহলে দ্রুত এয়ার ভ্যান্টিলেশনের কাজ করবে।

. ভিনেগার ব্যবহারে জন্য তোয়ালের বদলে টেবিল ন্যাপকিনও ব্যাবহার করতে পারেন।

Similar Posts

  • জুতার দুর্গন্ধ দূর করে চা পাতা!

    গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যবহার করতে পারেন চা পাতা। চায়ের লিকার ও চা পাতা কেবল ময়লা ও জীবাণুই দূর করে না, এটি চমৎকার সুগন্ধি নিয়ে আসে ঘরে। জুতা ও মোজার দুর্গন্ধ দূর করতেও জুড়ি নেই চা পাতার।   জেনে নিন পরিষ্কার-পরিচ্ছন্নতায় চা পাতা ব্যবহার করবেন কীভাবে- জানালা ও আয়না পরিষ্কার করতে দুটি টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে…

  • রান্নার ভুলগুলো শুধরে নেয়ার কিছু টিপস

    এক সময়ে শুধু মেয়েরাই রান্নাবান্নার সাথে যুক্ত থাকলেও বর্তমান কর্মব্যস্ত জীবনের চাহিদায় আমাদের সবাইকেই কম বেশি রান্না করতে হয়। কর্মব্যস্ততায় সব সময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না। রান্নার কাজ দ্রুত সেরে যেতে হয় অন্য কোন কাজে। আর এক্ষেত্রে রান্না সম্পর্কিত টুকটাক টিপস জানা থাকলে রান্না যেমন ভাল হয় তেমনি সময় বাঁচে। এজন্য…

  • মাছ রান্নার টিপস

    মাছ-ভাতে বাঙালী হলেও, মাছ রান্না করাটা অনেকের কাছে বেশ ঝামেলার মনে হয়। জেনে নিন মাছ রান্নার কিছু টিপস-   ♦    মাছ ভাজার আগে পাত্র ভালো করে গরম করে নিন। শিকাগোর সামুদ্রিক মাছের রেস্টুরেন্ট জিটি ফিশ অ্যান্ড ওয়েস্টারের নির্বাহী শেফ জিউসপি টেন্টুরি বলেছেন, ‘চুলায় পাত্র রেখে তিন থেকে পাঁচ মিনিট            তাপ…

  • রান্নার ভুলগুলো শুধরে নেয়ার কিছু টিপস

    এক সময়ে শুধু মেয়েরাই রান্নাবান্নার সাথে যুক্ত থাকলেও বর্তমান কর্মব্যস্ত জীবনের চাহিদায় আমাদের সবাইকেই কম বেশি রান্না করতে হয়। কর্মব্যস্ততায় সব সময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না। রান্নার কাজ দ্রুত সেরে যেতে হয় অন্য কোন কাজে। আর এক্ষেত্রে রান্না সম্পর্কিত টুকটাক টিপস জানা থাকলে রান্না যেমন ভাল হয় তেমনি সময় বাঁচে। এজন্য…

  • |

    ডিমের খোসার উপকারিতা জানেন কী?

    ডিম খেতে পচ্ছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। ডিমে খুব সহজেই প্রোটিন পাওয়া যায়। শিশুরাও অন্যান্য খাবারের চেয়ে ডিম বা ডিম দিয়ে তৈরি খাবারই বেশি পছন্দ করে। শুধু খাদ্য হিসেবেই নয়, রূপচর্চা সহায়ক উপাদান হিসেবেও প্রত্যেক গৃহস্থের ঘরে ডিম থাকে। ডিম দিয়ে তৈরি নানা খাবারের কথা তো আমরা জানি। কিন্তু ডিমের খোসাও যে…

  • শীতে শরীরকে সতেজ রাখার ১০ টি টিপস |

    আমাদের দ্রুত প্রবহমান জীবনের তালে আমরা এতটাই ব্যস্ত যে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে ভাববার অবকাশ নেই বললেই চলে। শরীর যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন কোনোরকম অসুস্থ হই । শীত এসে গেছে । সুস্থ থাকার জন্য মাত্র কয়েকটি বিষয় যদি মেনে চলি তাহলেই হয়তো অনেকটাই সুস্থ থাকতে পারবো । একদিকে ত্বক অন্যদিকে ঠোঁট শীতে…

Leave a Reply