মশা তাড়ানোর উপায়

মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি মশা  রোগজীবাণু সংক্রামণ করে। মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতেই মশা অনেক সময়  তাড়ানো সহজ না । আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়। প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর যায় । কিভাবে প্রাকৃতিক উপায়ে মশা তাড়াবেন দেখে নিন-

১. লেবু ও লবঙ্গের ব্যবহার
লেবুকে ২ ভাগে ভাগ করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। এতে করে কিছুদিন  মশার যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারবেন।

২. নিমের তেলের ব্যবহার
নিমের মাধ্যমে  মশা তাড়ানোর একটি বিশেষ গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। নিমের তেল ও নারকেল তেল কিছুটা নিয়ে একত্রে মিশিয়ে শরীরে  লাগিয়ে নিতে পারেন । দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

৩. পুদিনার ব্যবহার
ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৬-৭ টা  পুদিনা পাতা  রেখে দিন খাবার টেবিলে। ২-৩  দিন মধ্যে অন্তর পানি বদলে দেবেন। শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরণের পোকামাকড়কে ঘর থেকে দূরে চলে যাবে ।

৪. চা-পাতা পোড়ান
কম বেশি প্রতিদিন ই বাসায় চা বানানো হয় । চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায়  কারনে ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।

৬. ফ্যান চালু রাখুন
মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের ফুল স্পীড ১-২ ঘন্টায় চালিয়ে রাখুন  । মশাদের উড়বার গতিবেগের চাইতে পাখার  ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে, এমনসব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল পাখা  বা পেডাল পাখা  চালু রাখতে পারেন ।  এতে করে মশাদের হাত থেকে রক্ষা পাবেন  তেমনি গরমেও পাবেন আরাম।

৭. কালো, নীল ও লাল কাপড় এড়িয়ে চলুন
মশাদের পছন্দের রঙ মধ্যে আছে  কালো, নীল ও লাল কাপড় এই কাপড় গুলো  এড়িয়ে চলুন। আপ্নারা  অবাক হচ্ছেন! হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো, নীল আর লাল।

৮. জমানো পানি  থেকে দূরে থাকুন
খেয়াল রাখতে হবে  কোথাও যেন পানি  জমে না থাকে। ঘরের আনাচে-কানাচে কিংবা উঠোনে পানি  জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই পানি  জমুক না কেন, তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার করতে পারবে না।

 

Similar Posts

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...
  • নিয়মিত হাঁটার উপকারিতা

    প্রতিটা মানুষের সুস্থ থাকার জন্য  নিয়মিত হাঁটা দরকার। প্রতিদিন হাঁটলে হৃদস্পন্দন ভালো  থাকে। হাঁটলে  রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বাজে  কোলেস্টেরল দূর করে ও ভালো কোলেস্টেরল বাড়ায় । আজকাল সারাদিন আমরা সবাই এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে।   ফলে দিন দিন আমাদের ভিতরের সত্বা মরে গিয়ে আমরা অলস…

  • পাকা পেঁপের যতো উপকারিতা

    গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা করে পেঁপে। পেঁপের গুণ ও দোষগুলো কী, সেগুলো জানি চলুন-   পেঁপের যতো উপকারিতা   খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের…

  • খেজুরের গুড়ের যত উপকারিতা

    শীতকাল চলে গেসে বলে  কি আপনাদের  গুড় খাওয়া বন্ধ হয়ে যাবে?একে বাড়েই  না থামাবেন না, অন্তত নিজেকে সুস্থ্য রাখতে প্রতিদিন গুড় খাওয়ার অভ্যাস করুন । চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হচ্ছে খেজুরের  গুড়।  আমাদের  সবাইকেই  সুস্থ্যভাবে  ‘বাঁচতে হলে জানতে হবে’ গুড় খাওয়ার উপকারিতা। এবার জানুন এই সস্তা গুড়ের কত অনবদ্য সব গুণ! ১) কোষ্ঠকাঠিন্যের যম...
  • প্রতিদিন ঘি খেলে কি কি উপকার মিলতে পারে জানা আছে?

    বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে ২১ শতকের স্বাস্থ্য সচেতন বাঙালিদের অনেকেই ঘি খেতে পছন্দ করেন না, পাছে ওজন বেড়ে যায় এই ভয়ে! মূলত এই একই কারণে অনেকে ভাতের পরিমাণে দাঁড়ি টানতেও পিছপা হন না, সেই সঙ্গে বাদ পরে দুগ্ধজাত নানা খাবারও। কিন্তু আজব ব্যাপার হল, চিকিৎসা বিজ্ঞান কিন্তু একেবারে অন্য় কথা বলছে। একাধিক গবেষণায় দেখা...
  • জানেন দিনে ১টা করে কলা খেলে কী হয় ?

    আজকাল আমাদের ঘরে তৈরি খাবারের চেয়ে বাইরের খাবারই বেশি খাওয়া হয়। তবে শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এ জন্য ফাস্টফুডের বদলে খুঁজে নিতে পারেন প্রাকৃতিক খাবার। এর মধ্যে কলা অন্যতম। কলা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। আর এটি স্বাদেও ভালো। পুষ্টিবিদরা বলেন, দিনে ১টি কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। তবে এর জন্য ছোট…

Leave a Reply