বাদশাহী খিচুরি

উপকরণ :পোলাউয়ের চাল আধা কেজি, মসুরের ডাল ১/২ কাপ, মুগ ডাল ১/২ কাপ, কাটা আদা ১ চা চামচ, শাহি জিরা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচামরিচ বাটা ৪/৫টা, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল/ঘি ১ কাপ, গরম পানি ২/৩ কাপ, গরম মসলা সামান্য।

প্রস্তুত প্রণালি : চাল এবং ডাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্রে তেল দিয়ে গরম মশলা, আদা-রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার পাত্রে চাল, ডাল একসঙ্গে দিয়ে মসলাসহ ৪-৫ মিনিট ভেজে গরম পানি মিশান। চাল-ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না হয়ে গেলে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাদশাহী খিচুরি।

Similar Posts

  • |

    বাসমতি চালের সবজি খিচুড়ি

    উপকরণ বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ,…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ১টি, রসুন বাটা ১ চা. চামচ, পোলাও চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা. চামচ, মসুর ডাল ১/২ কাপ, আদা বাটা ১/২ চা. চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, ধনে ১ চা. চামচ, হলুদ ১ চা. চামচ, নারকেলের দুধ ১/২ কাপ, মরিচ ১ চা. চামচ, কাঁচামরিচ ৫/৬টি, এলাচ ২টি, তেল ১/২…

  • |

    মাংস খিচুড়ি

    উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ,…

  • বৃষ্টির দিনে খিচুড়ি কেন?

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো মুখে দেবো পান। বৃষ্টি মানেই আলাদা ভালোলাগা, বৃষ্টি মানেই অন্যরকম স্নিগ্ধতা। ‘জলের গান’ দলের গাওয়া এই গানে লেগে আছে তারই ছোঁয়া। অতিথি পরায়ণ বাঙ্গালি জাতি যেন এই উদাস বৃষ্টিতে বেশি করে কাছে পেতে চায় বন্ধুদের, অতিথিদের।…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি…