|

ভুনা মাংস

ভুনা মাংস

রেসিপি

উপকরণ :

১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি,

২. সরিষার তেল ২ টেবিল চামচ,

৩. পেঁয়াজ (বড়) ৬টি,

৪. শাহি জিরা ১ টেবিল চামচ,

৫. আদা বাটা ২ টেবিল চামচ,

৬. রসুন বাটা ২ টেবিল চামচ,

৭. সরিষার দানা ১ টেবিল চামচ,

৮. লবণ স্বাদমতো,

৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,

১০. মরিচ গুঁড়া ২ চা চামচ,

১১. গরম মসলা গুঁড়া ২ টেবিল চামচ,

১২. কাঁচা মরিচ ৮টি (মাঝখান থেকে চেরা),

১৩. ধনিয়াপাতা কুচি সাজানোর জন্য।

প্রণালি :

পাত্রে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাদামি করে ভাজুন।

এরপর এতে মাংস দিয়ে ১০ মিনিটের মতো হালকা আঁচে রাখুন। শাহি জিরা, সরিষার দানা দিয়ে আরো মিনিট পাঁচেক হালকা আঁচে চুলায় রাখুন।

কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া পাত্রে মাংসের সঙ্গে ভালোমতো মিশিয়ে ঢেকে আরো ১৫ মিনিটের মতো বা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন।

 

পরিবেশনঃ

  মাংস পাত্রে ঢেলে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।৪ জনের পরিবেশন।

জেনে রাখুন :

গরুর মাংস কেনার সময় নরম মাংস বেছে নিতে হবে। এ জন্য গরুর পিঠের দিকের বা পেছনের অংশের মাংস বেশ ভালো। আর কারিপাতা দিলে স্বাদ আরো ভালো হয়। চুলা থেকে নামানোর ৫ মিনিট আগে থাই লেবুর পাতা দিলে একটু টক স্বাদ আসবে।

রেসিপিদাতাঃ

নামঃ মাহামুদা খাতুন মুক্তা

mahmuda-khatun-mukta মাহমুদা-খাতুন-মুক্তা @chuijhal.comপেশাঃ গৃহিণী

শখঃরান্না করা

Similar Posts

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • | |

    পুঁইগোটা দিয়ে শুটকি চচ্চড়ি

    রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ২. পুঁইশাক দেড় কাপ ১. পুঁইশাকের ফুল গোটা সহ এক কাপ ৩. আলু এক কাপ ৪. রসুন এক কাপ ৪. লইট্যা / চ্যাপা শুটকি আধা কাপ ৫. পেঁয়াজ কুচি এক কাপ ৬. টমেটো কুচি একটি ৭. কাঁচা মরিচ ৭/৮ টি ৮. শুকনা মরিচ বাটা / কাশ্মীরি চিলি পাউডার ( ভাল ফ্লেভার ও…

  • |

    ঝুরা মাংস

    উপকরণ : গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, বাদাম বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, সরষে বাটা আধা চা-চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা,…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

  • |

    ডাল মাংস পুডিং

    ডাল মাংস পুডিং রেসিপিঃ উপকরনঃ মুরগী অথবা গরুর মাংস কিমা ২কাপ। ডিম ১টা লবণ পরিমাণ মত পিয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি করা চিনি মুগ ডাল, মুসুর ডাল, বুটের ডাল একসাথে ১ কাপ, ভিজাতে হবে।   হলুদগুরা নারকেল বাটা ক্রিম কাজু বাদাম বাটা কিসমিস, আলুবোখারা সয়াবিনতেল গরম মসলা গুরা  প্রস্তুত প্রণালীঃ  সব ধরণের ডাল পানিতে ভিজিয়ে…

  • |

    বালিশ কাবাব

    বালিশ কাবাব উপকরণঃ গরুর মাংসের কিমা-২ কাপ, বুটের ডাল- ১/৪ কাপ, আদা ও রসুন বাটা- ২টেঃ চামচ করে, হলুদ গুড়া ও মরিচ গুড়া- ২ টেঃ চামচ করে, লবন- স্বাদমত, ধনিয়া গুড়া- ১টেঃ চামচ, জিরার গুড়া-১ টেঃ চামচ, কাবাব মসলা-১ টেঃ চামচ, কর্নফ্লাওয়ার- ৩ টেঃ চামচ, কাঁচামরিচ মিহি কুচি- ১ টেঃ চামচ, পেয়াজ কুচি- ১ কাপ,ধনিয়াপাতা…