|

চিকেন অরেন্জ ক্যাবেজ রোল উইথ অরেন্জ ফ্লেবার রাইস

চিকেন অরেন্জ ক্যাবেজ রোল উইথ অরেন্জ ফ্লেবার রাইস

রেসিপিঃ

উপকরন :

রোলের জন্য :

হাড় ছাড়া চিকেন ছোট করে কাটা ১কাপ

পেয়াজ কুচি ১/২ কাপ

কাচা মরিচ কুচি ২ চা চামচ

গোল মরিচ গুড়া ১/২ চা চামচ

হলুদ গুড়া ১/২ চামচ

গরম মসলা গুড়া ১/২ চা চামচ

স্প্রিং অনিয়ন ১/২ কাপ

লবন পরিমান মত

তেল ২ চা চামচ

ক্যাবেজ /পাতা কপির আস্ত পাতা ৪ টা

টমেটো কুচি ১/২ কাপ

অরেন্জ সসের জন্য:

চিনি ১চা চামচ

কমলার রস ১ কাপ

গোল মরিচ গুড়া সামান্য

লবন পরিমান মত

মরিচ গুড়া সামান্য

কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ

পানি পরিমান মত

রাইসের জন্য :

বাসমতি চাল ১ কাপ

স্প্রিং অনিয়ন ১/২ কাপ

লবন পরিমানমত

কমলার রস ১/২ কাপ

রসুন কুচি ১চা চামচ

গোল মরিচ গুড়া সামান্য

বাটার ১ চা চামচ

অরেন্জ জেষ্ট সামান্য

প্রনালী :

প্যানে তেল দিয়ে পেয়াজ কুচি ও কাচামরিচ সামান্য ভেজে চিকেন দিয়ে দিন। এবার একে একে সব উপকরন দিয়ে অল্প আচে ঢেকে রান্না করুন। চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

অন্য প্যানে ৩/৪ কাপ পানি দিয়ে গরম করুন। পাতা কপি পাতা থেকে শক্ত অংশ সাবধানে কেটে নিন।

এবার গরম পানিতে ১/২ মিনিট ফুটিয়ে নিন। পাতা কপি নরম হলেই নামিয় নিয়ে পানি ঝরিয়ে নিন।

ঠান্ডা হলে ভেতরে রান্না করা চিকেন দিয়ে রোল বানিয়ে নিন।

প্যানে সসের সব উপকরন (কর্ন ফ্লাওয়ার)  দিয়ে অল্প আচে নাড়তে থাকুন। ফুটে উঠলে রোল দিয়ে ঢেকে দিন। রোল গুলো সেদ্ধ হলে কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে দিন।

সস ঘন হলে নামিয়ে নিন।

রাইসের জন্য আধা বসমতি চাল ৮০% সেদ্ধ করে নিন।

প্যানে বাটার দিয়ে রসুন বাদামী করে ভেজে নিন। এবার চাল দিয়ে কমলার রস,লবন,গোলমরিচ,অরেন্জ জেষ্ট দিয়ে অল্প আচে ঢেকে দিন। নামানোর আগে স্প্রিং অনিয়ন দিয়ে নামিয়ে নিন।

 

পরিবেশন :

অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে।

প্লেটে সুন্দর করে সাজিয়ে নিন স্প্রিং অনিয়ন,টমেটো দিয়ে। রোলের উপর ছড়িয়ে দিন কিছু রোষ্টেট সিসেমী সিড। দেখতে আরো আকর্ষনীয় হয়ে উঠবে।

রেসিপিদাতাঃ

নাম:নাদিয়া নাতাশা

পেশা :রন্ধন শিল্পী

শখ : ভেজিটেবল ও ফ্রূট কার্ভিং,

কুকিং এবং বেকিং,ফুড ফটোগ্রাফি।

Similar Posts

  • |

    ভেজিটেবল চিকেন বল

    ভেজিটেবল চিকেন বল উপকরণঃ পাতা কপি কিউব করে কাটা ১/৫ কাপ, চিকেন কিমা ১ কাপ, পাতা কপি পাতা ২/৩ টা, ক্যাপসিক্যাম ১/৫ কাপ দুই ধরনের, টমেটো ১ টা কিউব করে কাটা, গাজর কিউব কাটা ১/৫ কাপ, বেবি কর্ণ ১/৫ কাপ, কাঁচা মরিচ ২/৩ টা কর্নফ্লাওয়ার ১ চা চামচ, চিনি ১/৫ চা চামচ, গোল মরিচ গুরা…

  • |

    নারিকেল দুধে ডিম ভূনা

    নারিকেল দুধে ডিম ভূনা রেসিপিঃ উপকরণ:             ১.ডিম (সিদ্ধ করা)                ২.নারিকেলের দুধ ১ কাপ                ৩.সয়াবিন তেল ১/২ কাপ                ৪.পেঁয়াজ কুচি ১/২  কাপ                ৫.আদা এবং রসুন বাটা ২টেবিলচামচ                ৬.জিরা গুড়ো ১চা চামচ                ৭.ধনিয়া গুড়ো ১চা চামচ                ৯.মরিচ বাটা ১ চা চামচ                ১০.লবণ   প্রয়োজন মতো               ১১.চিনি ২ চা…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…

  • |

    মুচমুচে ঝুড়িতে ডিমের চাট

    মুচমুচে ঝুড়িতে ডিমের চাট রেসিপিঃ  উপকরণঃ ইনস্ট্যান্ট নুডলস ৫ প্যাকেট ডিম ৪টি (২টি সিদ্ধ, ২টি অমলেটের জন্য) আলু সিদ্ধ (১টি কিউব করে কাটা) কাচা মরিচ ১ চা চামচ ধনেপাতা কুচি ১/২ কাপ গাজর কুচি ১/২ কাপ লেবুর রস ১ চা চামচ মধু ১ চা চামচ কিশমিশ কুচি ১/২ কাপ তেল ১ লিটার (ভাজার জন্য) নুন…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…