ডিম-চিংড়ির-টমেটোর-দম-মজাদার-রেসিপি
|

ডিম চিংড়ির টমেটোর দম মজাদার রেসিপি

নতুন কিছু রান্না করে চমকে দিন পরিবারকে।

চিংড়ি আমাদের সবার প্রিয়! আর সেটা আরো মজাদার করতে পারে ডিম চিংড়ির টমেটোর দম রেসিপিটি। এটা খুবই সহজ একটা রেসিপি খুব কম সময় রান্না করতে পারবেন। কিন্তু যারা এটা খাবে তারা চেটে পুটেই খাবে নিশ্চিত থাকতে পারেন। চলুন দেখেনেই কিভাবে করবেন মজাদার  ডিম চিংড়ির টমেটোর দম।

উপকরণঃ

  • ডিম  ৪ টা
  • চিংড়ি মাছ ৪ টা ( আস্ত)
  • টমেটো ৪ টা
  • পিয়াজ এক কাপ (মিহি কুঁচি করা)
  • পাওড়ার দুধ ২ টেবিল চা
  • লেবুর রস ২ চা চামচ
  • লবন পরিমান মতো
  • চিনি ১/২ চা চামচ
  • গোল মরিচ গুরা ১/২ চা চামচ
  • আদা ও রসুন বাটা ১/২ চা চামচ করে
  • ৪ টা চিংড়ি বাটা
  • লাল মরিচ গুরা ১/২ চা চামচ
  • হলুদ গুরা ১/২ চা চামচ
  • তেল পরিমান মতো
  • ঘি ১ চা চামচ
  • নারকেল বাটা ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ১ টা
  • ধনে পাতা ২ টেবিল চামচ
  • তেল পরিমান মতো

ডিম-চিংড়ির-টমেটোর-দম-মজাদার-রেসিপি

প্রণালীঃ

প্রথমে টমেটো উপরের দিকে ঢাকনা আকারে কেটে নিন। এবার ভেতর থেকে সব বিচি বের করে নিন। টমেটোর ভিতরে খালি করে নিয়ে এর মধ্যে একটু লবন, মরিচ, হলুদ, ধনেপাতা, লেবুর রস দিয়ে দিন এক ১/২ চা চামচ।  এবার ডিম ভেঙ্গে পুরোটা  টমেটোর ভিতরে  দিয়ে দিন।  এরপর কেটে রাখা টমেটোর ঢাকনা টা তুথপিক দিয় আটকিয়ে দিন।

 

এবার চুলায় প্যান বসিয়ে, তেল ও ঘী দিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে ৪ টা  চিংড়ি ভেজে নিন। এবার ঐ তেলে  পিয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি রং হলে এর মধ্যে টমেটোর ভেতর থেকে যে বিচি গুলো নেওয়া হয়েছিল সেটা দিয়ে দিন। এবার একে একে সব মসলা দিয়ে কষিয়ে টমেটো গুলো বসিয়ে দিন এর পর এককাপ পানির সাথে গুরো দুধ মিশিয়ে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ১০/১৫ মিনিট দমে রান্না করে নিন।

পরিবেশনঃ

সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন দারুন মজার ডিম চিংড়ির টমেটোর দম। মনে রাখবেন খাবার পরিবেশনের সাথেও এর স্বাদ কম বেশী হয়। যেটা ভালো ভাবে সাজিয়ে পরিবেশন করা হয় সেটা আগে থেকে মনে একটা পজিটিভ স্বাদ তৈরি করে!

 

রেসিপিদাতাঃ

নামঃ রাবেয়া সুলতানা লিজা

rabeya-sultana-liza

পেশাঃ গৃহিণী

শখঃ রান্না করা

Similar Posts

  • |

    ডালিমের পুডিং

    ডালিমের পুডিং রেসিপিঃ উপকরণঃ ১।ডালিম ১ কাপ ২।ঘন তরল দুধ ১.৫ লিটার ৩ চিনি ১ কাপ ৪।ডানো ক্রিম ১ কোটা ৫।পানি ১.২ কাপ ৬।ডালিমের কাথ ১ কাপ ৭।চায়না গ্রাস ১০ গ্রাম প্রনালিঃ ১ম ধাপঃ প্রথমে চায়না গ্রাস গুলো ছোট ছোট করে  কেটে ৩০ গ্রাম পানিতে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট ।তারপর তা চুলায় অল্প আঁচ…

  • চিজ পাস্তা

    আমাদের দেশে পাস্তা খুব একটা প্রচলিত খাবার না হলেও বর্তমানে অনেকেই এ খাবারটি খুব পছন্দ করেন। এর স্বাদ ও গন্ধের কারণে পাস্তা অনেকের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে এখন । আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে পাস্তা খেয়ে থাকি মজা করে । কারণ,আমরা  অনেকেই জানিনা  কীভাবে বাসায় পাস্তা রান্না করতে হয়। আপনি চাইলেই খুব সহজে পাস্তা রান্না করতে…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • |

    সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

    এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই…

  • | |

    শুটকি চিংড়ির যুগলবন্দী

    শুটকি চিংড়ির যুগলবন্দী বাঙ্গালির অনেক গুলো পছন্দের খাবারের মধ্যে অন্যতম প্রিয় হচ্ছে শুঁটকী, শুঁটকী  ভর্তা, শুঁটকী ভুনা সবই জিভে জল আনার মতো । শুঁটকির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকী থাকাটা জরুরি। আজ আমরা একটি অসাধারন শুঁটকী চিংড়ির রেসিপি জানবো । উপকরণঃ   লইট্যা/ছুড়ি শুটকি (যে কোন শুটকি দিয়েই হবে) : ২০০ গ্রাম,…