টমেটো ক্রিম স্যুপ

উপকরণঃ
১। টমেটো ৫টি
২। মুরগির স্টক ৫ কাপ
৩। মাখন ১ টেবিল-চামচ
৪। ভাঁজখোলা পেঁয়াজ ৪টি
৫। কাঁচামরিচ ২-৩টি
৬। সাদা গোলমরিচ এক চা-চামচ
৭। চিনি এক চা-চামচ
৮। স্বাদ লবণ আধা চা-চামচ
৯। লবণ স্বাদমতো
১০। রসুন-কুচি ১ চা-চামচ

 

মুরগির স্টক তৈরিঃ
এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক।

প্রণালীঃ টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। সসপ্যানে মুরগির স্টক ও টমেটো পেস্ট দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে অন্য সব উপকরণ দিয়ে আবার ফুটতে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুনকুচি দিন। হালকা বাদামি হলে স্যুপের ওপর ঢেলে দিন। গরম গরম ব্রেড টোস্টের সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • মুরগি আর সবজির স্যুপ

    উপকরণঃ ১। মুরগির মাংস ২ টুকরো (হাড়ছাড়া) ২। পানি ১ লিটার ৩। গাজর সেদ্ধ ২০ গ্রাম ৪। ফুলকপি সেদ্ধ ২০ গ্রাম ৫। বাঁধাকপি সেদ্ধ ২০ গ্রাম ৬। মাশরুম সেদ্ধ ২০ গ্রাম ৭। পেঁপে সেদ্ধ ২০ গ্রাম ৮। টমেটো সস ২ টেবিল চামচ ৯। ডিম ১টি ১০। দুধ ১ কাপ ১১। পেঁয়াজকুচি (বড়) ১টি ১২। সাদা…

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • ডিমের স্যুপ

    উপকরণ : চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।     প্রণালী : পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • টম ইয়াম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম ৩. থাই আদা ১ টুকরা ৪. থাই লেবু পাতা ৪-৫টা ৫. লেমন গ্রাস ২টা ৬. মাশরুম টুকরা ২ টেবিল চামচ ৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ৮. টেস্টিং লবণ ১ চা চামচ ৯. চিনি ২ চা চামচ ১০. ফিশ সস ৩ টেবিল চামচ…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…