|

মজাদার কুনাফা

কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন।

উপকরণ :

  • লাচ্ছা সেমাই ১ প্যাকেট,
  • মাখন সিকি কাপ (গলানো),
  • তরল দুধ সিকি কাপ,
  • ছানা দেড় কাপ,
  • কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ,
  • ক্রিম ১ টেবিল চামচ,
  • চিনি ১ কাপ,
  • পানি ১ কাপের ৩ ভাগের ২ ভাগ,
  • কমলার রস ১ টেবিল চামচ,
  • লেবুর রস ১ চা-চামচ,
  • চেরি বা বাদাম কুচি সাজানোর জন্য,
  • ফুড কালার ১ ফোঁটা (কমলা বা যেকোনো)।

প্রণালি :

  • চিনি পানি দিয়ে জ্বাল দিয়ে হালকা আঠালো হলে কমলা ও লেবুর রস দিয়ে শিরা তৈরি করে রাখুন।
  • অন্যদিকে, সেমাইতে মাখন ও ধাপে ধাপে দুধ মিশিয়ে নিন যেন সেমাই দলা না পাকিয়ে যায়।
  • হাত দিয়ে সেমাই ঝুরি ঝুরি করে নিন।
  • এবার ছানা ভালোমতো ময়ান দিয়ে মিহি করে তাতে কনডেন্সড মিল্ক ও ক্রিম মিশিয়ে নিন।
  • একটি প্যানে কিছু মাখন ও ফুড কালার ব্রাশ করুন চারপাশে।
  • এবার প্রথমে সেমাইয়ের ১ ইঞ্চি পুরু একটা স্তর করুন।
  • এ সময় প্যানের ভেতরে ধারগুলোতেও সেমাইয়ের স্তর দিন।
  • এবার ছানার পুর দিন।
  • ভালোমতো চেপে চেপে বসিয়ে দিন।
  • সবশেষে আবার সেমাইয়ের স্তর দিয়ে চেপে চেপে ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেক করুন ৩০ মিনিট।
  • নামিয়ে পরিবেশনের প্লেটে নিয়ে ওপরে শিরা ঢেলে দিন।
  • এবার সাজিয়ে পরিবেশন করুন  মজাদার কুনাফা।

 

Similar Posts

  • |

    কাচ্চি বিরিয়ানি রান্নার কৌশল

    শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই। কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই।…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…

  • শুঁটকির বড়া তৈরির রেসিপি

    শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া খেতে দারুণ লাগে। চলুন চটপট জেনে নেই রেসিপি- উপকরণ:   মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০টি, চ্যাপা শুঁটকি- ৫টি, শুকনা মরিচ- ৫টি, ধনে পাতা- ৩ টেবিল চামচ, রসুনের কোয়া- ৫টি, পেঁয়াজ কুঁচি- ১…

  • |

    আপ্যায়নে শাহি জর্দা

    খাবারের আয়োজনের মধ্যে শাহি জর্দা অন্যতম।বেশিরভাগ সময় শাহী জর্দা আমরা বিয়েবাড়িসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠানের দাওয়াতে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু এই শাহী জর্দা। কিভাবে তৈরি করবেন শাহি জর্দা- উপকরণ পোলাও চাল ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম,  ঘি এক কাপ, মোরব্বা টুকরো করে কাটা আধা কাপ, কাজুবাদাম কুচি এক টেবিল চামচ, দুধের…

  • স্বাস্থ্যকর রাইস রোল

    বিকেল হলেই আমাদের সাধারণ চায়ের সাথে কিছু না কিছু থাকতেই হবে। আর সেই সাথে যদি থাকে রোল সেক্ষেত্রে রোল কিন্তু খুব ভালো সঙ্গ দেয় চায়ের সাথে । আমরা অনেকে চিকেন কিংবা বিফ দিয়েই রোল খেয়ে থাকি  বেশি। আর এই রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে তৈরি করি। কিন্তু চালের গুড়া দিয়ে কখনো কি রোল তৈরি…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…