সুস্বাদু ‘আচারি সবজি’ রান্নার রেসিপি

পরিবারের অনেকেই থাকেন যাঁরা প্রতিনিয়ত সবজি খেতে পছন্দ করেন না। সেইজন্য মায়েরা প্রতিদিনই সমস্যায় পড়েন। মায়েদের চিন্তা দূর করতে আজ রইল আচারি সবজি রান্নার রেসিপি। যা রান্না করলে সবজি অপছন্দ করা ব্যক্তিও চেটেপুটে এই আচারি সবজি খেয়ে নেবেন।

চলুন জেনে নিই রেসিপি টি.

আচারি সবজি রান্নার উপকরণ :

 

গাজর- ১কাপ
পটল- ১ কাপ
ব্রকলি- ১ কাপ
বাঁধাকপি- ১ কাপ
ক্যাপসিকাম- ১.৫ কাপ
লেবু- ১.৫ চা চামচ
আচারের তেল- ১.৫ টেবিল চামচ

কাঁচা আম- ১টি, কুচি
রসুন (আস্ত)- ১/৪ কাপ
রসুন (বাটা)- ২ টেবিল চামচ
সরিষার তেল- ১ কাপ
সাদা সিরকা- ৩ টেবিল চামচ
চিনি- ২ টেবিল চামচ
মেথি- ১ টেবিল চামচ

কালোজিরা- ১ টেবিল চামচ
সরিষা বাটা- ২টেবিল চামচ
পোস্ত বাটা- ১ টেবিল চামচ
পাঁচফোড়ন গুঁড়া- ১/২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
ভাজা গোল মরিচ গুঁড়া- পরিমাণ মত
লবণ- পরিমাণ মত।

 

প্রণালী : প্রথমে একটি কড়াইতে সরিষার তেল গরম হতে দিন।এরপর এতে আস্তে আস্তে মেথি, কালোজিরা, আস্ত রসুন, রসুন বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন।এবার কষানো মশলায় গাজর, পটল, কাঁচা আম কুচি ও লবণ দিয়ে ২ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। এবার ব্রোকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে আবার সেদ্ধ হবার জন্য ঢেকে রাখুন।

ক্যাপসিকামের সাথে লেবুর রস দিয়ে নেড়ে নিন ও আবারো ২ মিনিট ঢেকে রাখুন।২ মিনিট পর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে ভালোভাবে সবজি নাড়াচাড়া করুন ও কিছুক্ষণ ঢেকে রাখুন।এবার আচারের তেল দিয়ে সবজি নেড়ে নামানোর আগে ভাজা গোল মরিচের গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি আচারি সবজি।

 

Similar Posts

  • মুরগীর মাংসের রেসিপি

    মাংসের মধ্যে মুরগীর মাংস সব চাইতে সুস্বাদু এবং সব চাইতে বেশি স্বাস্থ সম্মত আর আমাদের সবার কাছেই প্রিয়।আমরা  নিয়মিতই সবাই মুরগীর মাংস খেয়ে থাকি। আজকে আমরা ২টি সুস্বাদু মুরগীর মাংস রান্নার রেসিপি জানাবো। সব সময় একি ধরনের রান্না করা মাংস খেতে ভালো লাগে না তাই   খাবারের মাঝে মাঝে পরিবতন আনাটা জরুরী।   ১. ঝাল ফ্রাইজি…

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

  • নুডুলসের স্পেশাল রেসিপি

    নুডুলস খেতে বেশিরভাগ মানুষই ভালোবাসে। নুডুলস নানাভাবেই খাওয়া যায়। আপনাদের জন্য রইলো নুডুলসের একটি স্পেশাল রেসিপি- স্পেশাল থাই চিকেন নুডুলস   যা যা প্রয়োজন : মোটা নুডুলস মাঝারি ১ প্যাকেট, চিকেন স্লাইস করে কাটা ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, চিংড়ী (ইচ্ছামত), বাঁধাকপি কুচি ১ কাপ, ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, গাজর কুচি অল্প, টমেটো…

  • | |

    গরুর মাংসের আচারি কষা

    গরুর মাংসের আচারি কষা রেসিপিঃ উপকরন : গরুর  মাংস ১ কেজি সরিষার তেল -১ কাপ লবণ-স্বাদমত হলুদের গুড়া- ১ চা চামচ মরিচ গুড়া-  ২ টেবিল চামচ ধনে গুড়া  -২ টেবিল চামচ আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ জিড়া বাটা   – ২ টেবিল চামচ আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে,…

  • |

    বাংলাদেশে কোন মৌসুমে কোন আম পাকে?

    বর্তমান শতাব্দীর শুরু থেকে বেশ কয়েক বছর পেশাগত কাজে খুলনা শহরে হরহামেশাই যেতে হয়েছে। খুলনা শহরের ডাকবাংলো মোড় এলাকাজুড়ে ছড়ানো-ছিটানো ফলের দোকান। দোকানগুলোতে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে দেদার। মে মাসের শেষ দিকেই খুলনার বাজারে ল্যাংড়া আম! আমি রাজশাহীর মানুষ। আম সম্পর্কে, বিশেষ করে উৎকৃষ্ট জাতের আম নিয়ে আমাদের আগ্রহ ও সচেতনতা জন্মগত। ল্যাংড়া আম জুন…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

Leave a Reply