puigota-diye-shutki-chocchori পুঁইগোটা দিয়ে শুটকি চচ্চড়ি @chuijhal.com
| |

পুঁইগোটা দিয়ে শুটকি চচ্চড়ি

রেসিপিঃ

প্রয়োজনীয় উপকরণঃ

২. পুঁইশাক দেড় কাপ

১. পুঁইশাকের ফুল গোটা সহ এক কাপ

৩. আলু এক কাপ

৪. রসুন এক কাপ

৪. লইট্যা / চ্যাপা শুটকি আধা কাপ

৫. পেঁয়াজ কুচি এক কাপ

৬. টমেটো কুচি একটি

৭. কাঁচা মরিচ ৭/৮ টি

৮. শুকনা মরিচ বাটা / কাশ্মীরি চিলি পাউডার ( ভাল ফ্লেভার ও রঙ আসার জন্য)

৯. হলুদ ও মরিচ গুঁড়া এক চা চামচ করে

১০. আদা ও রসুন বাটা দেড় চা চামচ করে

১১. লবণ প্রয়োজনমতো

১২. সরষের তেল এক কাপ

১৩. কুচো ধনিয়াপাতা  প্রয়োজনমতো

১৪. ছোট বেগুন টুকরা করে কাটা এক কাপ

১৫. প্রয়োজনমতো পানি

প্রস্তুত প্রণালীঃ

প্রথমেই শুটকি ২০ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। বড় কড়াইয়ে তেল গরম করে শুটকি এক মিনিট উলটে পালটে উঠিয়ে নিয়ে রসুন ভেজে নামিয়ে আলাদা করে রাখতে হবে। একই তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে সব গুঁড়ো ও বাটা মশলা (মরিচ বাটা সহ),টমেটো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত। এবার আলুর টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ৬-৮ মিনিট। চুলার আঁচ থাকবে একেবারেই লো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।আলু ৬০% সেদ্ধ হয়ে গেলে ঝোলের জন্য পানি দিতে হবে চুলা বাড়িয়ে। পানি বগল দিয়ে উটলে বেগুন,লবণ দিতে হবে। বেগুন একটু সেদ্ধ হয়ে আসলে পুঁই গোটা, ভাজা শুটকি ও রসুন যোগ করে ভালোভাবে উল্টেপাল্টে নাড়তে হবে এবং ঢাকনা দিয়ে কম আঁচে রাখতে হবে ১০ মিনিট।ঝোল কমে আসলে লবণ চেক করে এর সাথে পুঁইশাক দিয়ে আবারো নাড়তে হবে।  শাক সেদ্ধ হয়ে এলে গোটা কাঁচা মরিচ (আগা একটু ভেঙে),  কাস্মীরি চিলি পাউডার ( ভালো রঙ আনার জন্য) , ধনেপাতা কুচি দিয়ে একবার নেড়ে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে দশ মিনিট।

এই রান্নায় চুলোর আঁচ বাড়ানো কমানোর প্রয়োজন পড়ে বারবার।একটু ধৈর্য্য নিয়ে করলে পাওয়া যাবে আসল স্বাদ!

puigota-diye-shutki-chocchori পুইগোটা-দিয়ে-শুঁটকী-চচ্চড়ি @chuijhal.com

পরিবেশনঃ

বাঙালি রান্না পরিবেশনের সময় মাটির পাত্র ব্যবহার করলে আরো আকর্ষণীয় লাগে। গরম গরম ভাতের সাথে আমের আচার আর এই শিক্টি চচ্চড়ি সাথে বাতাবি লেবু ; পুরো ব্যাপারটাই ভালো জমে!

রেসিপিদাতাঃ

নামঃ আফসানা আফরিন আর্থি

afsana-afrin-arthy@chuijhal.com

পেশাঃছাত্রি

শখঃ রান্না করা, ঘুরে বেড়ানো, বাগান করা।

 

Similar Posts

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • |

    পূজোর স্পেশাল রান্না-বান্না

    শুরু হয়ে গেল পূজা। ঘরে ঘরে চলবে বাহারি রান্না। তাই কিছু মজাদার রান্নার সহজ রেসিপি আপনাদের জন্য তুলে ধরা হল যাতে আপনারা সহজেই মজাদার খাবার গুল ঝটপট রান্না করতে পারেন আর উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন- পোলাও উপকরণঃ পোলাও চাল চার কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, তেজপাতা কয়েকটি, গরম মসলা (চার টুকরা এলাচ ও…

  • |

    সাউদার্ন চিকেন      

    সাউদার্ন চিকেন            উপকরণঃ    ১.   চিকেন ( বুকের অংশ হাড় ছাড়া ) ১০ টুকরো ২.   আদা গুড়ো  ১/২  চা চামচ ৩.   রসুন গুড়ো  ১/২  চা চামচ ৪.   সাদা গোল মরিচের গুড়ো  ১/৪ চা চামচ ৫.   লবণ স্বাদমতো ৬.   ডিম  ১টি ৭.   ব্রেড ক্রাম  ৫০ গ্রাম ৮.   সয়াবিন তেল  ৫০০ মিলি   প্রণালীঃ  …

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

  • |

    পোস্ত ইলিশ

    পোস্ত ইলিশ রেসিপিঃ উপকরনঃ ইলিশ মাছ ৪ পিস সরষে বাটা ১ টেবিল চামচ পোস্ত বাটা ১ টেবিল চামচ কাঁচা মরিচ৪/৫ টা লবন হলুদ পরিমান মত . সরষে তেল ৩ টেবিল চামচ পোস্ত+সরষে+লবন+হলুদ+মরিচ একসাথে বেটে নিতে হবে প্রস্তুত প্রণালীঃ মাছের পিস গুলো লবন হলুদ মাখিয়ে কড়াইতে  সমান ভাবে সাজাতে হবে ।৩ টা কাঁচা মরিচ আর একটু…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

3 Comments

Comments are closed.