মাটন হালিম

উপকরণ : মাংস রান্নার জন্য যা যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম।

হালিমের ডাল রান্নার জন্য যা যা লাগবে : মসুরের ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম, চাল ৫০ গ্রাম, গম ৫০ গ্রাম, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো।

 

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।

গারনিশ করতে যা যা লাগবে : পেঁয়াজ ভাজা, কাঁচা আদা, সবুজ মরিচ, মিন্ট পাতা, ধনেপাতা কুচি, জিরার গুঁড়া ভাজা, লাল মরিচ ভাজা গুঁড়া ও লেবু।

Similar Posts

  • ডাল মাখানী

    উপকরণ : আলু কিউব ১ কাপ, মসুর ডাল ১-৪ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১-২ চামচ, গাজর কিউব ১-২ কাপ, কাঁচামরিচ ফালি ৪-৫ টা, হিং ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পাপড়িকা ১-২ চা চামচ, মুগ ডাল ১-৪ কাপ, পিয়াজ কুচি ১-৪ কাপ, দারুচিনি বাটা ১…

  • আম-ডাল

    উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।     প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি…

  • দই বড়া

    বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো। বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ…

  • ছোলা ডাল

    উপকরণ: ছোলার ডাল ১ কেজি, নারকেলের টুকরা ১ টেবিল-চামচ, হলুদ-জিরা-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আদাবাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, চিনি, লবণ ও তেল।   প্রণালি: ছোলা এক রাত জলে ভিজিয়ে রাখুন। রান্নার আগে অল্প হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। একটু সেদ্ধ হলে অন্যান্য মসলা ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। নারকেলের টুকরা আলাদা করে…

  • ঘন ডালে শজনে

    উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, মসুর ডাল ১/২ কাপ, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন সামান্য, কাঁচামরিচ ৩/৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা টালা গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ।   প্রস্তুত প্রণালি :…

  • মেজবানি বুটের ডাল

    উপকরণ : বুটের ডাল ১ কেজি, মাংস (হাড়সহ) ২ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ, নারিকেল-সরিষা পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,…