আম-ডাল

উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।

 

 

প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি তুলে অল্প আঁচে ১০ মিনিট রেখে নামাতে হবে। আম ছিলে টুকরা করে আধা কাপ পানি, সামান্য লবণ ও হলুদ দিয়ে আধা সেদ্ধ করে ডালের সঙ্গে মেশাতে হবে। তেল গরম করে শুকনা মরিচ ও সরিষা ফোড়ন দিয়ে রসুনকুচি ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি রং করতে হবে। পরে ডাল ঢেলে কাঁচা মরিচ ও কারি পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে নামাতে হবে। একটু গাঢ় করার জন্য ১ চা-চামচ চিনি দিয়ে সামান্য নেড়েচেড়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • মুগ চিংড়ির ডাল

    উপকরণ : মুগের ডাল ২৫০ গ্রাম, চিংড়ি ২০০ গ্রাম, আদা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, তেজপাতা ২টি, ছোট এলাচ ২টি, দারুচিনি ২ টুকরো, নারকেল কুচানো ৫ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ, তেল পরিমাণমতো।   প্রণালী : চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। মুগের ডাল ভেজে নেবেন।…

  • মুগ ডালে চিচিঙ্গা

    যা লাগবে : চিচিঙ্গা কুচি ১ বাটি, মুগডাল ভাজা ২ মুঠো, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টা। যেভাবে করবেন : সামান্য পানিতে মুগডাল লবণ দিয়ে আধা সিদ্ধ করে তাতে চিচিঙ্গা কুচি দিয়ে ঢেকে সিদ্ধ করুন। পানি শুকিয়ে চিচিঙ্গা সিদ্ধ হলে নামিয়ে রসুন কুচি তেলে বাদামি করে ভেজে তার ওপর কাঁচামরিচ…

  • হালিম

    উপকরণ: মুগ, বুট, মাষকলাই, মসুর ও চাল সব মিলিয়ে দেড় কেজি, গম (গুঁড়া) ১ কাপ, গরুর মাংস রান্না আধা কেজি, সুজি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস রান্না আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ…

  • লাউকিওয়ালী ডাল

    উপকরণ : মাশকলাই গুঁড়া ডাল ১-২ কাপ, মাছ (পছন্দমতো) ৪-৫ টুকরা, মরিচ গুঁড়া ১-২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, লাউ ৪ কাপ, লবণ পরিমাণমতো, আদা, রসুন বাটা, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টা, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, পিয়াজ কুচি ২-৩ টা, রসুন ক্র্যাশ ২ চা চামচ।   যেভাবে করবেন : মাছ…

  • মাটন হালিম

    উপকরণ : মাংস রান্নার জন্য যা যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম। হালিমের ডাল…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…