মিষ্টিকুমড়ার লাড্ডু।

এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে লাড্ডু খেতে পছন্দ করেন না। অনেককেই দেখা যায় প্রায়ই তারা বাইরে থেকে বিভিন্ন পদের লাড্ডু কিনে নিয়ে আসে বাসায় । একেক লাড্ডুর স্বাদ একেক রকম হয় । প্রতিটিই খুব সুস্বাদু।

মতিচুর, বোহান্দি, বেসন, সুজি, ডালসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় লাড্ডু। আবার অনেকেই সবজি দিয়েও তৈরি করে  মজাদার লাড্ডু। তবে কখনো কি মিষ্টি কুমড়ার লাড্ডু খেয়েছেন? মিষ্টি কুমড়ার লাড্ডুর  স্বাদ একবার খেলে আপনার মুখে লেগেই থাকবে।

আপনি চাইলেই ঘরে থাকা বেশ কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এ লাড্ডু। বেশি করে তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করে বেশ কয়েকদিন খেতে পারবেন। মিষ্টি কুমড়ার লাড্ডু খুব অল্প সময়েই তৈরি করা যায় বেশি সময় লাগে না । চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ:

মিষ্টি কুমড়া ১ বা দেড়  কাপ (সিদ্ধ করে বাটা),

ঘি ২/৩  টেবিল চামচ,

এলাচ পাউডার ১ টেবিল চামচ,

নারকেল কোড়ানো হাফ  কাপ,

চিনি হাফ  কাপ,

কেওড়া জল পরিমাণমতো,

কাঠবাদাম কুচি ২/৩ টেবিল চামচ,

কিশমিশ ১/ ২ টেবিল চামচ,

গুঁড়া দুধ ১ বা দেড়  কাপ।

প্রণালী:

প্রথমে চুলায় একটি কড়াইয়ে গরম করে ঘি ঢেলে দিন। এবার সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া বাটা দিয়ে ভাল ভাবে নাড়তে থাকুন। এরপর একেক করে  এলাচ পাউডার, নারকেল, চিনি, কেওড়া জল, কাঠবাদাম কুচি, কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আবার নাড়ুন।এবার  চুলার আঁচ মাঝারি রেখেই ভালো করে কিছুক্ষণ আবার  নাড়তে থাকুন।খেয়াল রাখবেন  যতক্ষণ পানি শুকিয়ে না আসবে; ততক্ষণ নাড়তে হবে। এরপর চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করুন।

তারপর  অন্য একটি পাত্রে গুঁড়া দুধের মধ্যে অল্প মিষ্টি কুমড়ার মিশ্রণ মিশিয়ে গোলাকার বল আকৃতি তৈরি করতে হবে । এভাবে লাড্ডুগুলো তৈরি করে নিন হাত দিয়ে। এবার  পরিবেশন করুন মজাদার মিষ্টিকুমড়ার লাড্ডু।

 

Similar Posts

  • কাঁচা মরিচের রসগোল্লা

    আমরা সবাই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবুজ রঙের রসগোল্লার ছবি! সে রসগোল্লা কাঁচা মরিচের!শুনেই অবাক লাগছে তাই না যে  কাঁচা মরিচের আবার রসগোল্লা হয় না কি ?  এখন কার সময়ে সব কিছুই সম্ভব । সবুজ রঙের এ রসগোল্লার স্বাদ যে একটু অন্য রকম, সেটা না বললেও অনেক টা  বোঝা যায়। তবে ছানার সাথে  কাঁচা মরিচ…

  • |

    সুজির মালাই চপ

    সুজির মালাই চপ রেসিপি উপকরণঃ ডো_তৈরির_জন্যঃ  সুজি ১/৪ কাপ, গুড়োদুধ ১কাপ, ডিম ১-২টি, বেকিংপাউডার ১/২ চা.চা বেকিংসোডা ১/৪ চা.চা. ঘি ১ টে.চা মালাই_তৈরির_জন্যঃ তরল দুধ ১/২লি. কনডেন্সডমিল্ক ১টে.চা চিনি ১/২কাপ, প্রণালিঃ ১) একটি পাত্রে সুজি, দুধ, বেকিংপাউডারও বেকিংসোডা মিশিয়ে ডিম ও ঘি দিয়ে একটি ডো বানিয়ে নিন। ২)এবার গোল করপ লম্বালম্বিভাবে ১৬-২০ টি মালাই চপের…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • |

    কাস্টার্ড জেলো পুডিং

    কাস্টার্ড জেলো পুডিং কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে । উপকরণঃ দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ,…

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    নারকেলের মিষ্টি দুই পদ

    নারিকেল অতি পরিচিত এবং বহুল ব্যবহারিত একটি ফল। তরকারি থেকে শুরু করে পিঠা পুলি, সব ধরনের খাবার তৈরিতে নারিকেল দিয়ে তৈরি করা হয়ে থাকে।ঝাল থেকে মিষ্টি সব ধরনের খাবার রান্না করা যায় নারকেল দিয়ে। আজ আমরা নরিকেলের দুই টি মিষ্টি আইটেম এর রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- ১। নারিকেলের নাড়ু ঃ নারিকেলের…

Leave a Reply