|

মুখরোচক সবজি-ডাল

উপকরণ
বুটের ডাল ২ কাপ। বেগুন ১টি (মোটা করে কাটা)। ক্যাপসিকাম-কুচি ১টি। টমেটো ২টি। মাশরুম ৩-৪টি। কাঁচামরিচ ২টি। হলুদগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া চা-চামচের তিনভাগের একভাগ। পেঁয়াজকুচি ১ চা-চামচ। আদা মিহিকুচি আধা চা-চামচ। রসুনকুচি আধা চা-চামচ। পাঁচফোড়ন ১ চা-চামচ। দারুচিনি ২ টুকরা। লবণ স্বাদমতো। তেল পরিমাণ মতো।

পদ্ধতি
লবণ, কাঁচামরিচ, আদা, ক্যাপসিকাম-কুচি দিয়ে ডাল সিদ্ধ করতে দিন। কিছুক্ষণ পর হলুদ আর জিরাগুঁড়া দিয়ে আর একটু সিদ্ধ হতে দিন। সবজিগুলো লবণ দিয়ে মাখিয়ে প্যানে তেল দিয়ে হালকা ভেজে নিন। এবার সবজিগুলো তুলে নিন।
এই প্যানে আবার সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর রসুনকুচি ২ মিনিট ভাজুন। তারপর দারুচিনি আর পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে গন্ধ বের হলে ডালের মধ্যে দিয়ে দিন। সবজিগুলো দিয়ে আরও কিচ্ছুক্ষণ জ্বাল দিন।

মুখরোচক সবজি-ডালরেসিপিটি প্রকাশিত হয় ১ নভেম্বর ২০১৪

Similar Posts

  • টমেটো ডাল

    উপকরণ : মসুরের ডাল ২৫০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরো করা আধা কাপ, কাঁচামরিচ ফালি করা ২-৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, রসুন টুকরো করা ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং সরিষার তেল পরিমাণমতো, হলুদ গুঁড়ো ১ চা চামচ, পানি পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : মসুরের ডাল পানি দিয়ে ধুয়ে রাখুন। একটি কড়াইতে…

  • মাটন হালিম

    উপকরণ : মাংস রান্নার জন্য যা যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম। হালিমের ডাল…

  • মুগডালের কারী

    উপকরণ : মিষ্টি কুমড়া ১ কাপ, মেথী ১ চা চামচ, ভাজা মুগ ডাল ১-২ কাপ, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, ৪ দানা বাটা ১ চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, ডাটা ১ কাপ, হিং ১ চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুড়া ১-২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পটল ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টা,…

  • ছোলা ডাল

    উপকরণ: ছোলার ডাল ১ কেজি, নারকেলের টুকরা ১ টেবিল-চামচ, হলুদ-জিরা-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আদাবাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, চিনি, লবণ ও তেল।   প্রণালি: ছোলা এক রাত জলে ভিজিয়ে রাখুন। রান্নার আগে অল্প হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। একটু সেদ্ধ হলে অন্যান্য মসলা ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। নারকেলের টুকরা আলাদা করে…

  • ছোলার ডাল নারকেল

    উপকরণ : ছোলার ডাল ১ কাপ, নারকেল কুচি আধা কাপ, ঘি, তেল, লবণ, জিরা, আদা বাটা, চিনি পরিমাণমতো। তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।   প্রণালি : লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত…

  • ডাল মাখানী

    উপকরণ : আলু কিউব ১ কাপ, মসুর ডাল ১-৪ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১-২ চামচ, গাজর কিউব ১-২ কাপ, কাঁচামরিচ ফালি ৪-৫ টা, হিং ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পাপড়িকা ১-২ চা চামচ, মুগ ডাল ১-৪ কাপ, পিয়াজ কুচি ১-৪ কাপ, দারুচিনি বাটা ১…