|

খাসীর তেহারি

উপকরণ : খাসির মাংস আধা কেজি, কালিজিরা/বাসমতি চাল আধা কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০টি, সয়াবিন তেল ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, শাহি জিরা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কিসমিস পরিমাণ মত (ইচ্ছা), গরম মশলা (এলাচ, তেজপাতা, দারুচিনি)

প্রস্তুত প্রণালি :
-মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে টক দই, আদা, রসুন, ও লবণ দিয়ে ৩০ মিনিট মেখে রাখুন।
-পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে নিন।
-এবার পাত্রে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করুন।
-মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে গেলে গোলমারিচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে।
-চাল ১০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন।
-হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুড়া দুধ মিশিয়ে নিন।
-এবার চালে পানিটি দিয়ে লবন, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে নিন। এরপরে ঢেকে দিন।
-পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন।
-১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়াজল ও শাহি জিরা ওপরে ছিটিয়ে ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।
-এবার পাত্রে ঢেলে সালাদের সাথে গরম গরম খাসীর তেহারি পরিবেশন করুন।

Similar Posts

  • |

    ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ। প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ…

  • |

    ঝাল তেহারি

    উপকরণ: গরুর সিনার মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ…

  • |

    পুরনো ঢাকার তেহারী

    উপকরণ : গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, গোলমরিচ ৫/৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জায়ফল১/২ টি, জয়ত্রি ১/২ চা চামচ, ভেজিটেবিল+সরিষার তেল ১/২ কাপ, পেঁয়াজ স্লাইস ১কাপ, আদা বাটা ২চামচ, রসুন বাটা ১ চামচ, টক দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো। প্রস্তুত প্রণালি : -প্রথমে…

  • মুরগির তেহারি

    উপকরণ: মুরগি দেড় কেজি ছোট টুকরা করা, চাল ১ কেজি, আদার রস সিকি কাপ, রসুনের রস ১ টেবিল চামচ, পেঁয়াজের রস আধা কাপ, হাড় ছাড়া মুরগির মাংসের কিউব ২ টুকরা, কাঁচা মরিচ ১৪-১৫টা, সাদা গোলমরিচ আধা চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, দারচিনি-এলাচ ৪টি করে, টক দই ১ কাপ, কেওড়ার পানি ২ টেবিল…

  • |

    বাসমতি চালের সবজি খিচুড়ি

    উপকরণ বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ,…

  • |

    মুগডালের শুকনো খিচুড়ি

    উপকরণ : ১ কাপ বাসমতী চাল, আধা কাপ ভাজা মুগডাল, পরিমাণমতো পাঁচফোড়ন, আদা কুচি পরিমাণমতো, সয়াবিন তেল, লবণ ও হলুদের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ ও তেজপাতা।   প্রণালি : চাল ও ডাল আলাদা করে ধুয়ে নিন। পাত্রে সয়াবিন তেল ঢেলে গরম করে তেজপাতা ও শুকনো মরিচ নেড়েচেড়ে পাঁচফোড়ন দিয়ে দিন। হালকা ভাজা হয়ে গেলে…