chalta-চালতা

রোগ প্রতিরোধ ও পুষ্টিতে ‘চালতা’

চালতা চেনে না এমন কেউ নেই। চালতা গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এ গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। চালতা গাছ ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রচুর জন্মে। চালতা গাছের মূল আকর্ষণ হলো এর ফুল। মে-জুন মাসে চালতা গাছে ফুল ফোটে।

চালতা একটি অপ্রকৃত ফল। ফলগুলো হয় বড় ও গোলাকার। ফলের রং হলুদাভ সবুজ হয় এবং ফলগুলো টক টক স্বাদযুক্ত হয়। চালতা ফল দিয়ে অত্যন্ত সুস্বাদু আচার তৈরি করা যায়। কিছু কিছু এলাকায় চালতা দিয়ে তরকারি রান্না করে খায়। চালতা দিয়ে চাটনিও তৈরি করা যায়। পাকা চালতা ভর্তা মসলা দিয়ে মাখিয়েও খাওয়া যায়।

চালতায় রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ, ভিটামিন, বিটা ক্যারোটিন এবং সামান্য পরিমাণ আমিষ ও শর্করা। তাই চালতা মানবদেহে যেমন রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে, তেমনি পুষ্টি পূরণেও রাখে বিশেষ ভূমিকা। এর পুষ্টিগুণ হলো—

১. চালতা ভিটামিন সি এর অভাবজনিত রোগ থেকে সুরক্ষা পেতে সহায়ক।

২. চালতা হৃদযন্ত্র এবং যকৃৎ ভালো রাখার প্রয়োজনীয় উপাদানে ভরপুর।

৩. চালতা মানব দেহের হাড়ের সংযোগস্থলের ব্যথা কমাতে খুবই উপকারী।

৪. চালতা গলা ব্যথা, বুকে কফ জমা, সর্দি প্রতিরোধে উপকারি।

৫. চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। চালতা খেলে ডায়রিয়া ও বদহজম জনিত সমস্যায় উপকারি।

৬. কানের যে কোনো সমস্যায় চালতা ভালো কাজ দেয়।

৭. অন্ত্রে বাসা বাঁধা কৃমির বিরুদ্ধে লড়াই করতে চালতা অসাধারণ ক্ষমতা রাখে।

৮. পাকস্থলীতে যাদের আলসার আছে, তাদের জন্য উপযুক্ত ওষুধ হতে পারে চালত।

৯. আয়ুর্বেদ শাস্ত্র মতে চালতার ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতাও রয়েছে।

১০.চালতা ক্যালসিয়ামের একটি ভালো উৎস। ক্যালসিয়াম হাড় ভালো রাখার জন্য জরুরি। এ ছাড়া ফসফরাস, আয়রন ও ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’র পাওয়া যায় চালতায়।

১১. চালতা অন্ত্রের সংক্রমণ, অর্শরোগ, কোষ্ঠকাঠিন্য এবং ডায়েরিয়া নিরাময়ে সাহায্য করে।

১২. ভিটামিন ‘এ’ ও ‘সি’ পূর্ণ একটি ফল। তাই এটি স্কার্ভি ও লিভারের সমস্যার জন্য ব্যবহার করা হয়।

১৩. কুসুম গরম পানিতে চালতার রস আর সামান্য চিনি মিশিয়ে খেলে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে।

১৪. নিয়মিত চালতা খেলে কিডনি ভালো রাখার পাশাপাশি নানা রোগ ভালো হয়। এ ছাড়া শরীরে যে কোন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তাই আমাদের অন্যান্য খাবারের পাশা-পাশি নিজ নিজ রুচী অনুযায়ী প্রক্রিয়ায় চালতা খাওয়ার অভ্যাস করা প্রয়োজন।

Similar Posts

  • কিভাবে চুইঝালের বোম্বাই মরিচের আচার তৈরি করা হয়?

    বোম্বাই মরিচের আচার চুইঝালের আচার গুলির মধ্যে সব অন্যতম জনপ্রিয় আচার। আজ আপনাদের সাথে সেয়ার করছি এই আচারের প্রস্তুত প্রণালী। বরিশালের আড়ত থেকে মরিচ সংগ্রহ করে সেগুলো কিভাবে প্রসেস হয়ে আপনার প্লেটের স্বাদ বাড়ায় এই ভিডিওতে সেটা কিছুটা দেখাতে চেষ্টা করেছি। আমাদের এক একটা ব্যাচে ৫০ কেজি বোম্বাই মরিচ প্রোসেস করা হয়।    বোম্বাই...
  • তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা

    তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। বিশেষ করে তরূণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম। তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। চলুন জেনে নেই তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা “তেঁতুল খেলে রক্ত জ্বল হয়ে যায় অথবা তেঁতুল ব্রেনের জন্য ক্ষতিকর” আধুনিক চিকিৎসকদের মতে এ...
  • |

    বোম্বাই মরিচ

    মরিচ চিবিয়ে কান মুখ গরম করেন নি এমন মানুষ খুব কমই দেখা যাবে। কম বেশি আমাদের সকলেরই এই ধরনের মজার অভিজ্ঞতা আছে। ঘটনাটি বেশি ঘটে আমরা তখন যখন আমরা মুড়ি মাখানো বা ঝালমুড়ি খাই। মরিচ চিবালে কেমন লাগে সেটি জানা সত্ত্বেও আমরা মুড়ি মাখানোর সময় বলি যে “মামা আমারটাই কিন্তু ঝাল বেশি হবে”। তো সে…

  • ২১ ফলের ২১ টি আচারের রেসিপি

    ২১ ফলের ২১ টি আচারের রেসিপি মুখে জল আর খাবারের বাড়তি স্বাদ আনার জন্য সবচেয়ে উপযোগী খাবারের নাম আচার। খাবারের সাথে সামান্য একটু আচার খাবারে বাড়তি স্বাদ যোগ করে। আজকে জানিয়ে দিচ্ছি ২১ রকমের আচারের রেসিপি। ১। সাতকড়ার আচার উপকরণ : ১. সাতকড়া ২-৩টি, ২. সিরকা(ভিনেগার) ২ কাপ, ৩. লবণ ৮ কাপ, ৪. সরিষার তেল ১…

  • |

    আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায়

    আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায় দীর্ঘদিন আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায় কি অনেকেই জানতে চান।  সাধারণত টক জাতীয় ফলমূলে পানি বা বাতাসের উপস্থিতিতে ঈস্ট বা ছত্রাক জন্মায় এবং ফলের স্বাভাবিক স্বাদ ও ধর্ম নষ্ট করে ফেলে। আমাদের দেশে দেশীয় প্রায় সব প্রকার ফল টক মিষ্টি ঝাল আচার অথবা মোরব্বা মাধ্যমে সংরক্ষণ করা হয়।আচারকে পচে যাওয়ার হাত থেকে…

  • ঘুম না এলে বরইয়ের আচার খান

    বরই, বড়ই বা কুল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ফল। যদিও এর আদি নিবাস আফ্রিকা, তবু বাংলাদেশে তো বটেই এটি পুরো দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি ফল। মজার ব্যাপার হলো বরই-এর সরাসরি কোনো ইংরেজি নাম নেই! তবে সাধারণত একে Jujube বা Chinese date নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Ziziphus zizyphus। আমাদের দেশে ডিম্বাকার বরইকে...

Leave a Reply