সবজি খিচুড়ি

শীত মানেই নানা রকমের সবজির সমাহার। রং বে রঙের সে সব সবজি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। শীতের সময়ে সুস্বাদু সবজি খিচুড়ি হলে তো কথায় নেই। শীতের সকালে বা দুপুরে গরম খিচুড়ির সাথে আচার যোগ হলে খেতে খারাপ লাগবে না অবশ্যই ভালোই লাগবে। আমাদের হাতের কাছে থাকা সবজি দিয়ে রান্না করে ফেলুন সবজি খিচুড়ি। কিভাবে রান্না করবেন দেখে নিন রেসিপিটি।

 

উপকরন:

চাল ২ কাপ, মুগ ডাল ১/২  কাপ, মসুরির ডাল ১/২  কাপ, গাজর, বরবটি, আলু, ফুলকপি, সিম প্রতিটা সবজি ১/২ কাপ করে। তাছাড়া পছন্দ মত যেকোনো সবজি। পেয়াজ কুচি ১/২ কাপ, আদা কুচি ১-২ চা-চামচ, হলুদ গুড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন কুচি ১-২ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৬/৭ টি, তেজপাতা ৩/৪ টি, দারচিনি ৩/৪ টি, এলাচ ১/২  টি, লবণ স্বাদ মত, তেল পরিমান মত , , ঘি ১ টেবিল চামচ।

 

তৈরির পদ্ধতি:

সর্ব প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে ।এবার  চাল ও ডাল এক সঙ্গে  ধুয়ে নিন। ১০-১৫ মিনিট পর ভালভাবে পানি ঝরিয়ে নিতে হবে । তারপর সব রকমের  সবজি এবং পেয়াজ ধুয়ে নিন। এবার একটি পাত্রে তেল দিন। এবার পেয়াজ ভেজে সব মশলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এরপর ৭/৮  কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে চুলার জ্বাল বাড়িয়ে দিন। ভালো করে ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিন।এবার  কিছুক্ষন দমে রাখুন। নামানোর আগে সামান্য  ঘি দিয়ে দিন। এখন আচার দিয়ে গরম গরম পরিবেশন করুন সবাই মিলে ।

Similar Posts

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।) প্রস্তুত প্রণালী :…

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, মটরশুটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)…

  • |

    মাংস খিচুড়ি

    উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ,…

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ :পোলাউয়ের চাল আধা কেজি, মসুরের ডাল ১/২ কাপ, মুগ ডাল ১/২ কাপ, কাটা আদা ১ চা চামচ, শাহি জিরা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচামরিচ বাটা ৪/৫টা, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল/ঘি ১ কাপ, গরম পানি ২/৩ কাপ, গরম মসলা সামান্য। প্রস্তুত প্রণালি…

Leave a Reply