হোটেলের স্বাদে সবজি এখন আপনার রান্না ঘরে

শীত কালের সবচেয়ে বড় সুবিধা হল- এই সময়ে পাওয়া যায় নানা রকম সবজি। যা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায় অনেক উপকারি এবং আপনি প্রতিদিন নতুন নতুন রেসিপি রান্না করে আনতে পারেন বৈচিত্রতা।

অনেকে হোটেলের মিক্সড সবজিটা খুব পছন্দ করে, ভাবে সকালের নাস্তায় বাসাই পরোটা তৈরি করলেও সবজিটা হোটেল থেকে নিয়ে আসতেই হবে। অত সুন্দর করে বাসাই রান্না করতে পারব না। কিন্তু সেই ধারনাটা একদম ঠিক নয়, আপনি ইচ্ছা করলে বাসাই তৈরি করতে পারবেন হোটেলের সুস্বাদু মিক্সড সবজি। চলুন তাহলে জেনে নেই হোটেলের মিক্সড সবজিটির রেসিপি।

 উপকরন ঃ

  •  পেঁপে,
  • মিস্টিকুমড়া,
  • মটর,শিম,
  • আলু,
  • ফুলকপি,
  • বেগুণ,
  • কাঁচা টমাটো,
  • গাজর
  • ছোলার ডাল– ১/২ কাপ,
  • পেঁয়াজ কুচি– ২-৩টি বড়,
  • কাঁচামরিচ ফালি– ৮-১০টি,
  • হলুদ+ধনে গুঁড়া– ১ চা চামচ,
  • হিং এক চিমটি,
  • মরিচের গুড়া  ১/২ চা চামচ,
  • জিরা গুঁড়া– ১/২ চা চামচ,
  • ধনেপাতা কুচি– ১ মুঠো,
  • লবণ— স্বাদমতো,
  • তেল– রান্নার জন্যে ২ টেবিল চামচ।
  • চিনি ১ টেবিল

ফোঁড়নের জন্যে লাগবে

  • থ্যাতো করা রসুন– ৬-৭কোয়া,
  • শুকনামরিচ– ৩-৪টি,
  • অল্প একটু গরম মসলা,
  • তেজপাতা–২-৩টি,
  • হিং এক চিমটি,
  • আস্ত জিরা– দেড় চাচামচ এবং
  • তেল-পরিমাণমত।

যেভাবে তৈরি করতে হবে

  • মিক্সড সবজি রান্না করতে হলে প্রথমে ছোলার ডাল ৩০মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ডাল ফুলে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
  • এবার হাঁড়িতে সব সবজি ও ডাল নিয়ে তাতে অর্ধেক পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়া, দুই টেবিল চামচ তেল ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, যেন সবজির গায়ে মসলা বেশ ভালোভাবে লেগে যায়। সবজি মাখানো হলে হাত ধোয়া পানি দিয়ে দিতে হবে। বেশী পানি দেওয়ার দরকার নেয়। সবজি ও পানি সমান-সমান থাকলেই হবে।
  • এইবার হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। এবার পানি ফুটে উঠলে আঁচ মাঝারি করে রান্না করতে হবে। মাঝে মাঝে আলতো করে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। পেঁপে আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিতে হবে। যদি দেখেন, সবজিতে পানি বেশী রয়ে গেছে তখন চুলার আঁচ বাড়িয়ে পানি টানিয়ে নিতে হবে।
  • চিনি দিয়ে দিতে হবে।
  • পানি টেনে আসলে ধনেপাতা মিশিয়ে হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখতে হবে অথবা এক চুলায় সবজির হাঁড়ি রেখে অন্য চুলায় ফোঁড়নের জন্যে প্যান বসাতে হবে। প্যানে তেল গরম করে বাকি অর্ধেক পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিতে হবে। । পেঁয়াজ-রসুন হালকা বাদামি হলে তার মধ্যে আস্ত জিরা, শুকনো মরিচ আস্ত ৩-৪টি, অল্প গরম মসলার গুড়া হিং ও তেজপাতা দিয়ে একসাথে একটু নেড়ে, এই মিশ্রণটি সবজির ওপর ঢেলে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে। হয়ে গেলো হোটেলের স্বাদে সবজি রেসিপিটি।

 

সকালের নাস্তায় রুটি-পরোটার সাথে পরিবেশন করুন দারুন মজার বাংলাদেশী হোটেল-স্টাইল মিক্সড সবজি। ভাতের সাথেও পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • |

    পাচঁমিশালী নিরামিশ সবজি

    পাচঁমিশালী নিরামিশ সবজি   রেসিপি: উপকরন: আলু-২টা               গাজর-১টা                বেগুন-২টা                ব্রকুলি-১টা                সিম- ৮টা                 পেপেঁ-ছোট সাইজের ১টা পেপে               পিয়াঁজ কুচি-১/২কাপ                পাচঁফোরন-১১/২চা চামচ                 লবণ-পরিমানমতো                 হলুদের গুড়া   – ২চা চামচ                মরিচের গুড়া-পরিমানমতো                আদা বাটা-১চা চামচ                রসুন বাটা-১ চা চামচ               কাচাঁ মরিচ-৪টা                শরিষার তেল-৪টে,চামচ                 পানি-পরিমানমতো…

  • |

    মিক্সড সবজি

    মিক্সড সবজি রেসিপিঃ উপকরনঃ ব্রকলি টুকরা ১ ফুলকপি টুকরা ১ কাপ গাজর টুকরা করে কাটা ১ কাপ আলু টুকরা ১কাপ পাতাকপি টুকরা করে কাটা ১কাপ শিম টুকরা কাটা ১/২ কাপ পেয়াজ কলি টুকরা করে কাটা পেঁয়াজ কুচি ১ কাপ আদা রসুন বাটা ১ ও ১/২ টে চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    মোচার কোপ্তা কারি

    মোচার কোপ্তা কারি   উপকরণঃ     ১। কলার মোচা ১টি।     ১০। গরম মসলা বাটা – ১ চা-চামচ ২। মুসুর ডাল বাটা “১” /”২”  কাপ         ১১। মরিচ গুড়ো – ২ চা-চামচ ৩। পোঁয়াজ বাটা – ২ টেবিল চামচ         ১২। চিনি – ১ চা চামচ ৪। জিরা গুড়ো – ১ টেবিল চামচ ১৩। হলুদ গুড়ো –…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • |

    সবার পছন্দের সবজির মালাইকারি

    সবজির নাম শুনলেই যেন বাচ্চাদের জ্বর চলে আসে। প্রায় সময় ই দেখা যায় বাচ্চারা সবজির নাম শুনলেই হয় নাক কুঁচকায় নয় দৌড়ে পালায়। যার ফলে তাদের সঠিক পুস্টি থেকে যায় অপূর্ণ আর মায়েরা পড়েন দুশ্চিন্তায়। এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে নিয়ে আসুন রান্নায় বিচিত্রতা।আপনার রান্নায় বৈচিত্র্যতা আনতে আজ আমরা এনেছি সবজির মালাইকারি। এই রেসিপিটি…