আশুরা দিনটি মুসলিমদের জন্য কেন এতো গুরুত্বপূর্ণ
আরবি বর্ষের প্রথম মাস, অর্থাৎ মহরম মাসের ১০ তারিখ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত। ইসলামি বর্ষপঞ্জিতে যে চারটি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ই মহররম দিনটিকে ‘বিশেষ মর্যাদার’ দৃষ্টিতে দেখে মুসলিমরা। ইসলামের ভেতর দুটি মত – সুন্নি এবং শিয়া – উভয়ের কাছেই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ।…

