0

শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই।
কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ কাচ্চি বিরিয়ানির নাম শুনলে অনেকেরই জিভে পানি আসে । আমরা তো বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে তো খাওয়া হয়ই,কিন্তু বাসায় যদি বানিয়ে বাসার সবাইকে অবাক করে দেই তাহলে তো মন্দ হয় না। যে ভাবে ঘরেই তৈরি করবেন তা আজ –
উপকরণঃ
খাসির মাংস ২/৩ কেজি, বাসমতি চাল এক কেজি, ঘি ২৫০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, দারুচিনি ৯-১০ টুকরো, এলাচ ১১-১২টি, আদা বাটা ২/৩ টেবিল চামচ, রসুন বাটা ২/৩ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১/২ টেবিল চামচ, জিরা আধা ১ চামচ, দই দেড় কাপ, দুধ ১/২ কাপ‚ আলুবোখারা ১৩-১৫টা, গোলাপ জল ১/২ টেবিল চামচ, লবণ সাদ মতো ।
প্রণালিঃ
প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । একটি পাত্রে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর গরম মসলার গুঁড়া, ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০/১৫ মিনিট রাখুন। এবার ২ কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন।
চাল ধুয়ে অধেক সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি যে ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে সামান্য জ্বালে ১ ঘন্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ আটকিয়ে দিন। ১ ঘন্টা পর জ্বালে আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেতে ১ ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখতে হবে । তারপর পরিবেশন করুন মজাদার কাচ্চি বিরিয়ানি।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments