ড্রাগন ফল কেন খাবেন

ড্রাগন ফল কেন খাবেন

বেশ কয়েক বছর ধরেই বাজারে ড্রাগন ফল দেখা যায়। দেশের কয়েকটি জেলায় বিদেশি এই ফল চাষও বাড়ছে  উল্লেখযোগ্য হারে।এই ফলকে পিথায়া বা স্ট্রবেরি পিয়ারও বলে। তবে আমাদের দেশে এটি ড্রাগন ফল হিসেবেই পরিচিতি পাচ্ছে। নতুন জাতের এই ফলটির আছে অনেক পুষ্টিগুণ। ড্রাগন ফল কেন খাবেন তা জানি চলুন-

পুষ্টি উপাদান অনেক: এই ফলটিতে আছে প্রচুর ভিটামিন ও মিনারেল। এক কাপ পরিমাণ ড্রাগন ফলে (২২৭ গ্রাম) ১৩৬ ক্যালরি থাকে, প্রোটিন থাকে ৩ গ্রাম, কার্বোহাইড্রেট থাকে ২৯ গ্রাম ও আঁশ থাকে ৭ গ্রাম। এসব পুষ্টি উপাদান ছাড়াও ড্রাগন ফলে শরীরের জন্য উপকারি উপাদান পলিফেনল, ক্যারোটিনয়েড ও বেটাসিয়ানিন থাকে।

জটিল রোগ সারাতে ভূমিকা রাখে: শরীরে ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেল বড় ধরনের রোগ সৃষ্টি করে। সে জন্য অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ  ড্রাগন ফল উপকারি ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস ও আথ্রাইটিসের মতো জটিল রোগ সারাতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট গ্রহণ করার চেয়ে প্রাকৃতিক উপায়ে গ্রহণ করা উত্তম।

প্রচুর আঁশ সমৃদ্ধ : স্বাস্থ্য বিশারদরা বলেন, প্রতিদিন একজন নারীকে ২৫ গ্রাম ও পুরুষকে ৩৮ গ্রাম আঁশ সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি। সে হিসেবে প্রতিদিনের চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারে ড্রাগন ফল। এই আঁশ হজমের জন্য যেমন উপকারি তেমনি কোনো কোনো গবেষক বলছেন তা হৃদরোগ ও কোলন ক্যানসারের মতো রোগও প্রতিরোধ করতে পারে।

পাকস্থলী সুস্থ রাখে: আমাদের পাকস্থলীতে প্রায় ১০০ ট্রিলিয়ন নানা ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। অনেক গবেষক বলছেন, পাকস্থলীতে এসব মাইক্রো অর্গানিজমের ভারসাম্য নষ্ট হলে অ্যাজমা ও হৃদরোগের মতো অসুখ তৈরি হতে পারে। এক্ষেত্রে ড্রাগন ফলে থাকা প্রিবায়োটিকস আমাদের পাকস্থলীর উপকারি ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ড্রাগন ফলে থাকা ভিটামিন সি ও ক্যারোটিনয়েড মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বেত রক্ত কনিকা নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে ইনফেকশন ঠেকায়।

আয়রনের ঘাটতি মেটায়: ড্রাগন ফল এমন এক ধরনের ফল যাতে আয়রন আছে। তাই এই ফল শরীরে অক্সিজেনের প্রবাহ ঠিক রাখে। একটি ফলে প্রতিদিনের চাহিদার ৮ শতাংশ আয়রন পাবেন আপনি।

ম্যাগনেসিয়াম আছে অনেক:  অন্য অনেক ফলের তুলনায় ড্রাগন ফলে ম্যাগনেসিয়াম আছে অনেক। প্রতিদিনের চাহিদার ১৮ শতাংশ ম্যাগনেসিয়াম পাবেন একটি ড্রাগন ফল থেকে। ম্যাগনেসিয়াম খাবারকে শক্তিতে রূপান্তর করতে, মাংসপেশি, হাড় এমনকি ডিএনএ তৈরিতে ভূমিকা রাখে।

কীভাবে খাবেন

মূলত পাকা ড্রাগন ফলই খাওয়া উচিত। পাকলে ফলটি উজ্জ্বল লাল রংয়ের হয়, অনেকটা নরম হয়। এসময় ফলটি খাবেন যে ভাবে-

ধারালো ছুরি দিয়ে কেটে অর্ধেক করুন ফলটিকে। এরপর চামচ দিয়ে ফলটির ভেতরের নরম অংশ বের করে আনুন। অথবা লম্বালম্বিভাবে কিউবের মতো কাটুন ফলটি। এরপর চামচ বা আঙুল দিয়ে বের করুন ফলের ভেতরের অংশ।

ফলটি এমনিতেই খেতে পারেন বা সালাদ, স্মুদি বা ইয়োগার্টের সাথে মিশিয়ে খেতে পারেন।

Similar Posts

  • পাকা নয়, আট কঠিন রোগের মহৌষুধ কাঁচা পেঁপে

    বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় পেঁপে। হয়তো সেই কারণেই এর মূল্য বা উপকারিতা বুঝি না। ইউরোপে এমন দেশও রয়েছে যেখানে একটি পেঁপে ৫ ডলার দিয়ে কিনতে হয়। আসল কথা হলো পেঁপে এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর। কাঁচা পেঁপে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি সালাদ করেও খাওয়া যায়। কাঁচা পেঁপেতে যা পাওয়া যায় ১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা পাওয়া যায় ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম। তবে কাঁচা পেঁপের গুণ সম্পর্কে জানেন কী? > ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে। > কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা…

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...
  • “ঘি” এর দশটি অসাধারন উপকারিতা

    আমাদের প্রচলিত ধারণা ঘি খেলে বুঝি মেদ বেড়ে যায় হু হু করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি দুবেলা ঘি-ভাত খান তাহলে আপনার ওজন বাড়বে না। এখন যদিও অনেকেই মোটা হয়ে যাওয়ার আশঙ্কায় এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার চিন্তায় ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তবু ঘিয়ের উপকারিতা অস্বীকার করা যায় না। আর ঘি বলতে এখানে অবশ্যই গাওয়া...
  • | |

    সময় এসেছে পেয়াজ কে বুড়ো আঙুল দেখানোর! পেঁয়াজের বিকল্প।

    পেঁয়াজের বিকল্প ‘নেগি’  উন্নত বিশ্বে পেঁয়াজের ওপর চাপ কমানোর জন্য পেঁয়াজের বিকল্প নেগি বা বাঞ্চ অনিয়নের ব্যাপক ব্যবহার দেখা যায়। পত্রবহুল নেগি স্বাদ ও গন্ধে হুবহু পেঁয়াজের মতো, পেঁয়াজের পরিবর্তে নেগি দিয়ে রান্না করলে স্বাদের কোনো কমতি হয় না, বরং পেঁয়াজ পাতার গন্ধে আলাদা রুচিকর পরিবেশ তৈরি করে।   মাঝে মাঝেই দেখাযায় দেশের বাজারে পেয়াজের…

  • প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

    প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক। তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি। বিশেষজ্ঞের…

  • এলাচের স্বাস্থ্য গুনাগুন

    এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ-বিসুখ  দূর করতে সাহায্য করে। সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। আমরা সাধারণত রান্নার স্বাদ বাড়াতে  খাবারে সুগন্ধ আনার জন্য এলাচ ব্যবহার করে থাকি। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে।এলাচে  রয়েছে নানা ভেষজও ওষধি  গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে।…

Leave a Reply