|

ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি

কাচ্চি বিরিয়ানি

উপকরণঃ

খাসির মাংস ২ কেজি

পোলাওয়ের চাল ১ কেজি

ঘি ২৫০ গ্রাম

আলু আধা কেজি

পেঁয়াজের ভেরেস্তা এক কাপ

দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)

এলাচ ১০-১২টি

আদা বাটা ২ টেবিল চামচ

রসুন বাটা ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ

জিরা আধা চা চামচ

টকদই দেড় কাপ

দুধ ২ কাপ

চিনি ২ চা চামচ

আলুবোখারা ১৪-১৫টা

কিশমিশ ২০টা (আরো বেশি দিতে পারেন)

গোলাপ জল ১ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

পদ্ধতিঃ

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন।

এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন।

এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন।

আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন।

চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন।

বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের ভেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন।

চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে।

এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন।

খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো।

সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান।

গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।

Similar Posts

  • ঢাকাই বিরিয়ানি

    উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি…

  • |

    আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • | |

    মিষ্টি আলুর সুস্বাদু পায়েস

    আমরা বাঙ্গালীরা কম বেশি আলু সব তরকারীতে দিয়ে রান্না করি । আমাদের মধ্যে অনেকেই আছি যারা আলু ছাড়া চলেই না । মিষ্টি আলু সাধারণত আমরা কম খেয়ে থাকি । অনেকেই আবার মিষ্টি আলু চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করেই খেয়ে থাকেন। তবে জানেন কি? মিষ্টি আলু দিয়ে বিভিন্ন ভাবে রান্না করা যায়। তেমনই এক আইটেম হলো…

  • কাঁচা কাঁঠালের বিরিয়ানি

    উপকরণ : কাঁচা কাঁঠালের টুকরা ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেল ও ঘি এক কাপের একটু কম, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ-বেরেস্তা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩টি করে, টমেটো কুচি ১টি, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, আলুবোখারা ৪-৫টি, কাঁচা মরিচ ৮-১০টা, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, কেওড়া…

  • স্বাস্থ্যকর রাইস রোল

    বিকেল হলেই আমাদের সাধারণ চায়ের সাথে কিছু না কিছু থাকতেই হবে। আর সেই সাথে যদি থাকে রোল সেক্ষেত্রে রোল কিন্তু খুব ভালো সঙ্গ দেয় চায়ের সাথে । আমরা অনেকে চিকেন কিংবা বিফ দিয়েই রোল খেয়ে থাকি  বেশি। আর এই রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে তৈরি করি। কিন্তু চালের গুড়া দিয়ে কখনো কি রোল তৈরি…