|

অল্প মশলায় গার্লিক বিফ

অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি।

উপকরণ
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা ও রসুন বাটা ১/২ চা চামচ
রসুনের আস্ত কোয়া ১০/১২ টি
লাল এবং সবুজ ক্যাপসিকাম
লাল এবং সবুজ মরিচ ১০/১২টি
চিনি ১/৪ চামচ
অলিভ অয়েল
টমেটো সস ৪ টেবিল চামচ
টক দই ১ কাপ
গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদ মতো।

 

প্রস্তুত প্রণালী

  • মাংস ধুয়ে ছোট টুকরা করে কেটে নিন।
  • মাংস একটি পাত্রে নিয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, গরম মসলা গুঁড়া ভালো করে মিশিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।
  • কড়াইতে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেঁজে নিন।
  • আস্ত রসুন ভেজে নিন।
  • মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
  • সামান্য পানি দিয়ে ঢেকে দিন।
  • মাংস সেদ্ধ হয়ে গেলে লাল এবং সবুজ মরিচ এবং টমেটো সস দিয়ে নেড়ে দিন।
  • ঝোল শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন।

Similar Posts

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…

  • বিকালের নাস্তায় চিলি পটেটো

    অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি। উপকরণ আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার,…

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

  • |

    হাঁড়ি কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস ১ কেজি, টকদই সিকি কাপ, কাঁচা পেঁপে বাটা বা কষ ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ টেবিল-চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল ও জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ, দারচিনি ৪…

  • |

    মুসরি ডালের নবরত্ন রেসিপি

    নানা ধরনের মসলার গুরু পাক খেতে খেতে মুখে যখন রুচি চলে যায় তখন এই ধরনের রান্না মুখে রুচি ফিরিয়ে আনতে সহায়ক। চলুন দেখি কিভাবে করবেন মুসরি ডালের নবরত্ন এই মজাদার রেসিপি ।   মুসরি ডালের নবরত্ন মজাদার রেসিপি উপকরনঃ ১.মুসরি ডাল-১ কাপ ২.সবজি নয় রকম-২কাপ(ইচ্ছে মত) ৩.পিয়াজ কুচি-২টা বড় সাইজের ৪.রসুন কুচি- ৪কোয়া ৫.হলুদ গুড়ো-...