কবুতরের পোলাও

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মাওয়া গুঁড়া সিকি কাপ, দারুচিনি ৮ টুকরা, এলাচ ৮টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, জাফরান আধা চা-চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, আলুবোখারা ৮-১০টি।

 

 

 

প্রণালি : চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। ২ টেবিল চামচ দুধ ও গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখতে হবে। প্রতিটি কবুতরের চামড়া ছাড়িয়ে ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ বেরেস্তা করে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ভুনে কবুতরের মাংস দিয়ে কষাতে হবে। এতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিতে হবে। ১০ মিনিট পর টক-মিষ্টি দই, পোস্তদানা বাটা, ১ টেবিল চামচ বাদাম বাটা, অর্ধেক গরম মসলা, জায়ফল-জয়ত্রী গুঁড়া ও আলুবোখারা দিতে হবে। মাংস ভালো করে ভুনে অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হবে। মাংস তেলের ওপর উঠলে মাংস উঠিয়ে রেখে সেই হাঁড়িতে ৩ কাপ গরম পানি দিয়ে চাল দিতে হবে। এবার বাকি গরম মসলা ও লবণ দিতে হবে। ফুটে উঠলে ২ টেবিল চামচ লেবুর রস দিতে হবে। চালের পানি কমে গেলে দুধের সঙ্গে ১ টেবিল চামচ বাদাম বাটা গুলিয়ে দিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। কিছু মাওয়া গুঁড়া পোলাওয়ে দিতে হবে। এবার পোলাওয়ের হাঁড়ি থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে মাংস বিছিয়ে দিয়ে তার ওপর কিছু মাওয়া, গরম মসলার গুঁড়া, মিশ্রিত জাফরান দিতে হবে। এবার বাকি পোলাও দিয়ে কাঁচা মরিচ, মাওয়া, গরম মসলার গুঁড়া, জাফরান দিয়ে হাঁড়ির ঢাকনা ভালো করে বন্ধ করে ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে মৃদু জ্বালে ১৫-২০ মিনিট রাখতে হবে। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • রুই পোলাও

    যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।   যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে…

  • আম পোলাও

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।     প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে…

  • মোরগ পোলাও

    উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ। মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের…

  • |

    চিংড়ি পোলাও

     চিংড়ি পোলাও রেসিপিঃ উপকরনঃ পোলাও চাল ৫০০গ্রাম চিংড়ি মাছ ৫০০গ্রাম পিঁয়াজ কুঁচি ১০০গ্রাম কাঁচামরিচ ৫/৬টি নারকেলের দুধ ১ কাপ মটরশুটি ১কাপ আদা বাটা আধা চা চামচ লবন স্বাদমত তেল আন্দাজমত ঘি পছন্দ অনুযায়ী প্রণালীঃ মাছ খোশা ছাড়িয়ে ধুঁয়ে হলুদ,লবন মেখে হালকা ভেঁজে নিতে হবে,এবার কড়াইতে তেল দিয়ে এতে পিয়াজ ভাজতে হবে তারপর  এতে চাল ছেড়ে…

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • সাবু দানার পোলাও

    সাবু দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও সাবু দানাতে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি। সাবু দানার  পায়েস আমরা  কমবেশি সকলেই খেয়েছি ।  তবে সাবু দানার  পোলাওয়ের স্বাদ নিশ্চয়ই অনেকেই জানিনা কেমন হয় । শুনতে পোলাও হলেও এই হালকা সুস্বাদু খাবারটি কিন্তু খুব উপকারি শরীরের জন্য । তবে দেরি কেন  চলুন  জেনে নেয়া যাক সাবুর…