সাবু দানার পোলাও

সাবু দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও সাবু দানাতে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি। সাবু দানার  পায়েস আমরা  কমবেশি সকলেই খেয়েছি ।  তবে সাবু দানার  পোলাওয়ের স্বাদ নিশ্চয়ই অনেকেই জানিনা কেমন হয় । শুনতে পোলাও হলেও এই হালকা সুস্বাদু খাবারটি কিন্তু খুব উপকারি শরীরের জন্য ।

তবে দেরি কেন  চলুন  জেনে নেয়া যাক সাবুর পোলাওয়ের রেসিপি-

উপকরণ:

বড় সাবু দানা ১-  ২ কাপ,

গাজর কুচি হাফ  কাপ,

বিনস কুচি হাফ  কাপ,

ক্যাপসিকাম কুচি হাফ  কাপ,

কাজু বাদাম ১২-১৫ টা ,

কিসমিস ১৫- ২০ টি,

বাদাম হাফ  কাপ,

ছোট এলাচ ২-৩ টি,

লবঙ্গ ৩- ৪টি,

দারুচিনি ২ টা ,

লবণ পরিমাণমতো,

চিনি স্বাদমতো,

কাঁচা মরিচ ২- ৩টি,

সয়াবিন তেল পরিমাণ মত  ।

প্রণালী:

সর্ব প্রথম সাবুদানা ভালো করে ধুয়ে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর সাবুদানাগুলো পানি থেকে তুলে একটি কাপড়ের ওপর ছড়িয়ে ভাল করে পানি ঝরিয়ে নিতে হবে । তারপর সবগুলো সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে । এবার শুকনো খোলায় বাদামগুলো ভেজে তুলে নিন। বাদামের খোসা ছাড়িয়ে মিক্সিতে বা যেকোনো ভারী জিনিস দিয়ে বাদামগুলোকে আধ ভাঙ্গা করে নিতে হবে । একটি পাত্রে  তেল গরম করে তাতে গোটা গরম মসলা হালকা ভেঙ্গে ফোরন দিয়ে গাজর ও বিনস দিয়ে প্রথমে  ভেজে  নিন। গাজর বিনস ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম ও কাঁচা মরিচ দিয়ে  ভেজে নিন। কাজু ও কিশমিশ দিয়ে দিতে হবে সবকিছু ভাজা হয়ে গেলে পানি  ঝরানো সাবুদানা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে হবে। তারপর লবণ দিতে হবে পরিমাণমতো চিনি  স্বাদমতো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাস কমিয়ে রাখতে হবে। ৩-৪  মিনিট সাবুদানা নাড়াচাড়া করার পর আধভাঙ্গা করে রাখা বাদামের গুলো সাবুদানার মধ্যে মিশিয়ে দিয়ে ভাল করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে সাবুদানা যেন গায়ে গায়ে লেগে না যায়। একটু কম আঁচে করতে হবে।ভাঁজতে ভাঁজতে সাবুদানা কাচের মতো স্বচ্ছ হয়ে গেলে বুজতে হবে হয়ে গেসে

Similar Posts

  • কবুতরের পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, কবুতর ৬টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, জায়ফল-জয়ত্রী গুঁড়া…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…

  • বিন্দি পোলাও

    উপকরণ : পোলাওর চাল ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৪/৫টি, মাংসের কিমা ৩০০ গ্রাম, তেল ১ কাপ, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ।     প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও…

  • মোরগ পোলাও

    উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ। মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওর চাল এক কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাজুবাদাম আধা কাপ, গাজর (ছোট ছোট কিউব করে কাটা) আধা কাপ, পেস্তা আধা কাপ, দারুচিনি চার টুকরা, এলাচ ছয়টি, কিশমিশ সিকি কাপ, কাঠবাদাম আধা কাপ, জাফরান আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, পেস্তা-আমন্ড-কাজু বাটা দুই টেবিল-চামচ,…

  • ইলিশ পোলাও

    উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।  …

Leave a Reply