করলা মুগডাল মাখামাখি

উপকরণ : মুগডাল ১ কাপ, করলা ১০০ গ্রাম, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।

 

প্রস্তুত প্রণালি : মুগডাল ভেজে ধুয়ে নিন। করলা গোল গোল করে কেটে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে তেলে হালকা ভেজে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করুন। গরম পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিন। ডাল সিদ্ধ হলে কাঁচামরিচ ও ভেজে রাখা করলা দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • অড়হর ডালের আমসি

    উপকরণ: অড়হর ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, থেতো রসুন ১ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচের ফালি ২-৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, কাঁচা আমের ফালি ৪-৫ টুকরা, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।   প্রণালি: ডাল প্রেশারকুকারে সেদ্ধ করে ভালো করে ঘুঁটে নিন। হলুদ,…

  • ডাল মাখানি

    উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।     প্রণালি : মুগডাল…

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…

  • বুটের ডালে করমচা ঘণ্ট

    উপকরণ : বুট/ছোলার ডাল ১ কাপ, করমচা আধা কাপ, হলুদ আধা চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১/৪ চা চামচ, কাঁচামরিচ ৩টা, বাগাড়ের জন্য : রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ (আস্ত), ঘি ১/৪ কাপ ও পাঁচফোড়ন।   প্রস্তুত প্রণালি : ডাল ভালো করে ধুয়ে তিন কাপ পানি, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে ৫-৬টি সিটি…

  • ছোলার ডাল নারকেল

    উপকরণ : ছোলার ডাল ১ কাপ, নারকেল কুচি আধা কাপ, ঘি, তেল, লবণ, জিরা, আদা বাটা, চিনি পরিমাণমতো। তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।   প্রণালি : লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত…