কাশ্মীরি পোলাও
উপকরণ: পুরোনো বাসমতী চাল দুই কাপ (ধুয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন), তেল সিকি কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, এলাচি চারটি, লবঙ্গ দুটি, লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, চিনি এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, কিশমিশ দুই টেবিল-চামচ, শাহি বিরিয়ানি মসলা এক টেবিল-চামচ, পোলাও রান্নার জন্য ফুটানো গরম পানি আড়াই কাপ, আদাবাটা এক চা-চামচ, কেওড়া এক টেবিল-চামচ, জাফরান আধা চা-চামচ, মাওয়া সিকি কাপ, আনারসকুচি এক কাপ, আঙুর চিরে নেওয়া ২৫০ গ্রাম, ঘি সিকি কাপ, তেজপাতা দুটি, দারচিটি চার টুকরা, গুঁড়ো দুধ দুই টেবিল-চামচ, কাজু বাদাম আধা কাপ, গরম পানি আড়াই কাপ, রসুনবাটা আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ (দুই টেবিল-চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন), ডালিম বা আনার দানা আধা কাপ, আপেলকুচি এক কাপ, চেরিকুচি সিকি কাপ, কমলা দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)।
শাহি বিরিয়ানি মসলা: দারচিনি, এলাচি (বড় ও ছোট), লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শাহি জিরা, কাবাব ও চিনি পরিমাণমতো টেলে গুঁড়া করে নিন।







