গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।

 

পদ্ধতি : টমেটো বড় টুকরা করুন। ৫ কাপ পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে ছেঁকে নিন। সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে আধা মিনিট ভাজুন। গাজর ও বাঁধাকপি দিয়ে আরও ১ মিনিট ভাজুন। ছেঁকে নেওয়া টমেটোর রস দিন। অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলে নাড়ুন। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ পাতলা কাপড়ে পুটলি বেঁধে সুপে দিন। ২ চা-চামচ লবণ দিয়ে ২০ মিনিট সিদ্ধ করুন। মটরশুঁটি, টমেটো, চিনি ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একবার ফুটান। চুলা থেকে নামিয়ে মসলার পুটলি তুলে ফেলুন। পরিবেশনের বড় বাটিতে সুপ ঢালুন। উপরে পনির কুচি ছিটিয়ে দিন। ওভেনে দিয়ে ৫ মিনিট গ্রিল করুন। পাউরুটি টোস্ট দিয়ে পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • ক্রিম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৫ কাপ ২. টক ক্রিম ১ কাপ ৩. মাঝারি সাইজের পেঁয়াজ ২টা ৪. মাঝারি সাইজের আলু ২ টা ৫. মাখন ৫০ গ্রাম ৬. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ৭. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ ৮. দুধ দেড় কাপ ৯. চিনি ১ চা চামচ ১০. লবণ পরিমাণমতো ১১. গাজর ১ টা ১২….

  • হট এন্ড সাওয়ার স্যুপ

    উপকরণ : মোরগের হাড় আধা কেজি। মোরগের মাংস আধা কাপ। চিংড়ি আধা কাপ। কর্নফ্লাওয়ার ৬ টেবিল–চামচ। ডিম ৬টি। কাঁচামরিচ ফালি করা ৪টি। চিনি ২ টেবিল–চামচ। লাল চিলিসস ৫ টেবিল–চামচ। লেমন গ্রাস ৮ টুকরা। লবণ স্বাদমতো। লেবুর রস ৪ টেবিল–চামচ।     প্রণালি : ২টি মোরগের হাড় সিদ্ধ করে ১২ কাপ স্টক ছেঁকে নিন। মোরগের মাংস…

  • চিকেন ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির বুকের মাংস দুই টুকরা, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,…