চিকেন রাইস ফ্লাওয়ার বল

সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের।

চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-

 

উপকরণ:

চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ মিহি কুঁচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুঁচি ১ চা চামচ,  ধনিয়া পাতা কুঁচি ২ টেবিল চামচ, সয়া সস আধা চা চামচ, লেবুর রস আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ ১/৮ চা চামচ, ডিম (১ টা ডিমের ১/৩ অংশ), চিকেন কোটিং এর জন্য,বাসমতি চাল আধা কাপ।

প্রণালী:

চাল ভালো করে ধুয়ে নিন। পানিতে সামান্য লবন মিশিয়ে চাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে নিন। এবার চিকেন কিমার সাথে একে একে উপরের সব উপকরন মিশিয়ে মাঝারি আকারের ৮ থেকে ১০ টির মতো বল বানিয়ে নিন। বল বানাতে অসুবিধা হলে হাতে সামান্য তেল মেখে নিয়ে তারপর বল তৈরি করুন। এখন চিকেন বলগুলো চালের উপর গড়িয়ে নিন। হাতে চেপে চেপে বলগুলোর গায়ে ভালভাবে চাল লাগিয়ে নিন। ডাবল বয়লার বা স্টিমারে পরিমান মত পানি গরম হতে দিন। পানির মধ্যে ১ টুকরো লেবু দিতে পারেন।

এতে করে বলগুলোতে হালকা লেবুর ফ্লেভার আসবে। এবার স্টিমারের যে ছিদ্রযুক্ত ট্রে রয়েছে তাতে অল্প করে তেল ব্রাশ করে নিন। এরপর চাল জড়ানো চিকেন বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে ট্রের উপর রাখুন। পানিতে ভালোভাবে বলক এসে গেলে ট্রে স্টিমারের উপর বসিয়ে দিন। স্টিমার ঢেকে ১২ থেকে ১৫ মিনিট চিকেন বলগুলো স্টিম করুন। এই সময়ের মধ্যেই চালগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বলগুলোর আকার বড় হয়ে যাবে। স্টিমারের ঢাকনা খুলে গরম গরম চিকেন রাইস ফ্লাওয়ার বলগুলো প্লেটে তুলে পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

 

Similar Posts

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

    আনারস আমাদের সকলের পরিচিত সুমিষ্ট জাতীয় ফল। আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । তাই ইলিশের সাথে  যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে যেমন সুস্বাদু ওঁ মজা  লাগে ঠিক তেমনি শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় বিভিন্ন ভাবে । যেমন  ফলের…

  • |

    কুয়াশা ঘেরা শীতে ধোয়া ওঠা জিলাপি

    জিলাপী, কে না পছন্দ করেন! মিষ্টি জাতীয় খাবারের কথা মনে আসলেই প্রথমেই জিলাপীর কথা মনে পড়ে। বাংলাদেশের প্রায় মানুষই জিলাপীর স্বাদ নিয়েছেন বলে আমি মনে করি। তেমন কঠিন কাজ নয়।জিলাপীর পার্ফেক্ট ও সহজ রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য । আশাকরি এই রেসিপি জিলাপী প্রেমী মানুষের ঘরে আলোড়ন তুলবে। প্রয়োজনীয় পরিমান ও উপকরনঃ  এক কেজি সাদা…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

Leave a Reply