|

সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই তৈরী করে ফেলুন সুস্বাদু মাংসের কালিয়া।

প্রয়োজনীয় উপকরণঃ 
রাঁধুনী মাংসের মশলা – ১ প্যাকেট গরুর মাংস – ২ কেজি লবণ – পরিমাণমতো টকদই – আধা কাপ আদা বাটা – ২ টেবিল চা চামচ রসুন বাটা – ১ টেবিল চা চামচ শাহি জিরা বাটা – ১ চা চামচ কালো গোলমরিচ গুড়া – সামান্য টমেটো সস্ – ৪ টেবিল চামচ শুকনা মরিচ টালা গুড়া – ১ চা চামচ পেঁয়াজ কুঁচি – ১ কাপ বেরেস্তা – পরিমাণমতো কাঁচা মরিচ – পরিমাণমতো রন্ধনপ্রণালীঃ গরুর মাংস একটি বাটিতে নিয়ে ৬ চামচ রাঁধুনী মাংসের মশলা, লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, শাহি জিরা বাটা, কালো গোলমরিচ গুড়া, টমেটো সস্, শুকনা মরিচ টালা গুড়া দিয়ে ভালমতো মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। পেঁয়াজ কুঁচি ১ কাপ একটি কড়াইতে ঢেলে তেল সহ গরম করুন। মশলা মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে দুই-তিনবার কষিয়ে ৬ কাপ বা পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন। তেল উপরে উঠে আসলে বেরেস্তা, বাকি রাঁধুনী মাংসের মশলা ও কাঁচা মরিচ ঢেলে নাড়ুন। এরপর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন।

Similar Posts

  • ঘরে বসে তৈরি করুন মিক্সড ফালুদা

    আমরা ছোট বড় সকলের বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি । কিন্তু বাইরের খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয় আমরা সকলেই জানি । আপনি চালেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মজাদার মিক্সড ফালুদা।  খুব অল্প সময়ে ঘরে বসেই তৈরি করা যাবে। আসুন দেখে নেই রেসিপিটি কিভাবে তৈরি করবেন মিক্সড ফালুদা – উপকরন সাবুদানা ৩-৪ টেবিল চামচ ভেনিলা…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • মচমচে ফ্রেঞ্চ ফ্রাই-

    ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার।   আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-   উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য…

  • |

    জনপ্রিয় এবং মুখরোচক চিকেন শর্মা

    বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবারের নাম শর্মা। যেকোন ফাস্টফুডের দোকানে শর্মা প্রেমীদের ভিড় সবসময়ই লক্ষ্যকরার মতো। এটি মূলত মধ্যপ্রাচ্যের সুস্বাদু একটি খাবার। পিটা ব্রেডের ভেতর বিভিন্ন ধরণের মাংস যেমন ভেড়া, মুরগী, টারকি, বিফ ইত্যাদি দিয়ে তৈরী করা হয় এটি। একবার যারা এর স্বাদ পেয়েছেন, বার বার তা খেতে রেস্টুরেন্টে ছুটে যেতে তারা…