boroi-acher বরই-আচার

টক বরই এর যত বড়াই

টক বরই এর যত বড়াই

শীত মৌসুমে পাওয়া যায় হরেক স্বাদের বরই। মুখরোচক এই ফলটি কাঁচা-পাকা সব অবস্থাতেই খেতে সুস্বাদু। লবণ মরিচের গুড়া বা কাসুন্দি দিয়ে বরই ভর্তার নাম শুনলেই যে কারো জিভে জল আসতে বাধ্য। বরই, কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা, যেকোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত। এমনকি শুকনো বরইও খাওয়া যায়।বরই এর বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। টক, ঝাল বা মিষ্টি সবই আমাদের পছন্দ। কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন যে ছোট্ট গোলগাল এই ফলটি আপনার শরীরের জন্য কত টা উপকারি।

  • ক্যান্সার প্রতিরোধ

বরই এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান, যারা টিউমারের উপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে। যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়।

  • রক্ত পরিশুদ্ধি

 শুকনো বরই এর মধ্যে স্যাপোনিন, অ্যাল্কালয়েড এবং ট্রাইটারপেনয়েড উপাদান থাকে  যারা রক্ত পরিশুদ্ধ করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে।

  • ইনসোমনিয়া বা অনিদ্রা

 ইনসোমনিয়া এবং দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়। বরই এর শক্তিশালী      কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা
    এর ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‍্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি, এ, বি২, ফাইটোকেমিক্যাল ইত্যাদি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
  • লিভারের সুরক্ষা
    শরীরের ফ্রি র‍্যাডিকেলগুলো লিভারের ক্ষতি করে। বরই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভারকে সুরক্ষা প্রদান করে।
  • ওজন নিয়ন্ত্রণ
    বরইতে ফ্যাট নাই বললেই চলে। ২ আউন্স (প্রায় ৪টি) বরই খেলে শরীরে ৪৪ ক্যালরি শক্তি যোগান দেয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য। ফলে ওজন নিয়ন্ত্রণেও এরা সাহায্য করতে পারে।
  • রক্ত সঞ্চালন
    আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে।

এছাড়াও বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে, মাংসপেশি শক্তিশালী করতে এই ফলের ব্যবহার করা হয়ে থাকে।

boroi-বরই

কোথায় এবং কি ভাবে পাবেন?


বাসায় তৈরি সম্পূর্ণ ক্যামিক্যাল, প্রিজারভেটিভ এবং ক্ষতিকারক রঙ মুক্ত এর লোভনীয় স্বাদ আপনাকে বার বার খেতে বাধ্য করব।
অনেক টা দিল্লির কালাড্ডুর মত এক বার খেলেই ফেসে যাবেন।
সিধান্ত আপনার!বরই আচার খাবারের স্বাদ বারিয়ে দেয়। যে কোন খাবারের সাথে আপনি খেতে পারেন। আমাদের আচার সাধারণ তাপ মাত্রায় ৭ দিন ভালো থাকে।ফ্রিজে রেখে খেতে চাইলে সর্বোচ্চ ২ মাস খেতে পারবেন। কোন কারনে গন্ধ বা ফাংগাস পরে গেলে ফেলে দিবেন। গর্ভবতি অবস্থায় ও আমাদের আচার খাওয়া যায়।

 

বরই আচার ৫০০ মিলি জার ২৪০ টাকা,
বরই আচার ২৫০ মিলি জার ১২০ টাকা।

আমাদের কাছে আরেক টি আচার পাবেন।

তেতুল বরই মিক্সড আচার ৫০০ মিলি জার ২৬০ টাকা,

তেতুল বরই মিক্সড আচার ২৫০ মিলি জার ১৩০ টাকা।

 
ঘরে বসে বরই এর আচার ও তেতুল বরই মিক্সড আচার পেতে ক্লিক করুন 
অথবা কল করুন 01752805798 
ধন্যবাদ 
www.chuijhal.com

Similar Posts

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • |

    মজাদার ফিশ কাবাব

      কাবাব সবারই একটি প্রিয় খাবার। পরিবারের সবার জন্য বিশেষ কিছু রান্না করতে চাইলে কাবাব রান্নার কথাই প্রথমে মাথায় আসে। সন্ধ্যা নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন স্বাস্থ্যকর ফিশ কাবাব উপকরণ : ভেটকি মাছ,  পেয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, ধনেপাতা কুচি,  পুদিনা পাতা কুচি, মরিচের গুড়া,  বেসন, পাতি লেবুর রস, ঘি বা…

  • সোন্দর্য্য রূপকথা অলিভ অয়েল…

    শীতে ত্বকের যত্নে বিউটি রুটিনে সামিল করে নিন অলিভ অয়েলকে। আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ের তেলও বহুল প্রচলিত ছিল। এই তেলের ব্যবহারই হয়ত তাদের চাকচিক্যময় ত্বকের গোপন রহস্য। অলিভ অয়েলের নাম শুনে কি চোখের সামনে…

  • লুচির সাথে আলুর দম

    প্রতিদিন সকালে একই রকম নাশতা করতে ভালো লাগে কার। তাই নাশতায় একটু ভিন্নতা আনতে বানিয়ে ফেলুন ফুলকো লুচি আর আলুর দম। এছাড়া বিকেলের নাস্তায় কিংবা রাতের খাবারে লুচি আলুর দম খেতে বেশ।আলুর দম-লুচি পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া কষ্ট কর।লুচি সবার পছন্দের খাবার। আলুর দম কিংবা বেগুন ভাজা দিয়ে গরম গরম লুচির স্বাদই …

  • তেঁতুলের অজানা কথা

    তেঁতুল হল এক প্রকারের টকফল। তেঁতুল সম্পর্কে অনেকের ভুল ধারনা আছে। যে তেঁতুল খেলে শরীরের রক্ত পাতলা হয়ে যায়। তেঁতুল খেলে নানা সমস্যা দেখা দেয়।কিন্তু এই ধারনা ভুল। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে তেঁতুল শরীরের জন্য উপকারি একটি ফল। তেঁতুলের উপাদান সমূহ মানব শরীরের জন্য প্রয়োজনীয়। তেঁতুলের গুনাগুন বা উপকারিতা খাবার হজমের সমস্যা থাকলে তেঁতুল খেলে সেই…

  • চুই ঝাল নিয়ে কিছু অজানা তথ্য

    চুই ঝাল নিয়ে আরও কিছু অজানা তথ্যঃ চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা। মাংস ও মাছ রান্নায় মশলা হিসেবে এর জুড়ি নেই। এটি অত্যš- মুখরোচক, শে¬ষানাশক, গায়ে ব্যথা উপশমে অব্যর্থ এবং হজমীকারক হিসেবে বেশ সহায়ক।…