মচমচে মুরালি

উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। এ থেকে পরিমাণমতো ডো নিয়ে রুটির মতো বেলে লম্বা লম্বা করে কেটে নিন। এরপর ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম থাকতেই ভাজা মুরালিগুলো সিরায় দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

Similar Posts

  • ডিমের পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, লবণ প্রয়োজনমতো, ডিম ২টি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। অন্য একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভালোভাবে…

  • পনির পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।   প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি…

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)। প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে…

  • মুখরোচক পরোটা

    উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, সাগরকলা ২টি, ঘি ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। প্রণালী: মাখানোর জন্য হালকা গরম দুধ নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার রুটি বেলে খাস্তা দিয়ে আরও গোল করে রেখে দিতে হবে ১৫-২০…