মুরগির তেহারি

উপকরণ: মুরগি দেড় কেজি ছোট টুকরা করা, চাল ১ কেজি, আদার রস সিকি কাপ, রসুনের রস ১ টেবিল চামচ, পেঁয়াজের রস আধা কাপ, হাড় ছাড়া মুরগির মাংসের কিউব ২ টুকরা, কাঁচা মরিচ ১৪-১৫টা, সাদা গোলমরিচ আধা চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, দারচিনি-এলাচ ৪টি করে, টক দই ১ কাপ, কেওড়ার পানি ২ টেবিল চামচ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রি ২ চা চামচ।

প্রণালী: জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। মুরগি আদা, রসুন, পেঁয়াজের রস, লবণ, দই ও পাঁচটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। পাত্রে আধা কাপ তেল দিয়ে মাখানো মুরগি মাঝারি আঁচে রান্না করতে হবে। মুরগির পানিতেই মুরগি সেদ্ধ হবে। যদি প্রয়োজন হয় তবে পানি দিতে হবে। পানি শুকিয়ে তেলের ওপর উঠলে গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। হাঁড়িতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে এলাচ, দারচিনি বাটা আধা কাপ তেল, লবণ মাংসের কিউব ও ১০ মিনিট আগে ভেজানো চাল দিয়ে নেড়ে দিতে হবে। পানি ও চাল সমান হলে অল্প আঁচে দমে বসিয়ে কাঁচা মরিচ দিতে হবে। ১০ মিনিট পর রান্না করা মুরগি পোলাওর ওপর দিয়ে কাঠের চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপরে কেওড়াজল ছিটিয়ে দিতে হবে। ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • |

    খাসীর তেহারি

    উপকরণ : খাসির মাংস আধা কেজি, কালিজিরা/বাসমতি চাল আধা কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০টি, সয়াবিন তেল ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, শাহি জিরা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কিসমিস…

  • |

    তেহারি

    উপকরণ : জিরা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চামচ, গোলমরিচ ৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জাফলং ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, তেল বা ঘি ৩ কাপ, পেঁয়াজ স্লাইস ৬টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম,…

  • |

    ঝাল তেহারি

    উপকরণ: গরুর সিনার মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ…

  • |

    পুরনো ঢাকার তেহারী

    উপকরণ : গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, গোলমরিচ ৫/৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জায়ফল১/২ টি, জয়ত্রি ১/২ চা চামচ, ভেজিটেবিল+সরিষার তেল ১/২ কাপ, পেঁয়াজ স্লাইস ১কাপ, আদা বাটা ২চামচ, রসুন বাটা ১ চামচ, টক দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম, দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো। প্রস্তুত প্রণালি : -প্রথমে…