ম্যাংগো আইসক্রিম

উপকরণ : গুঁড়া দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, চিনি পৌনে ১ কাপ, ক্রিম ১ টিন, জেলাটিন গোলানো ১ টেবিল-চামচ, সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ, তরল গ্লুকোজ ১ চা-চামচ। ম্যাংগো পিউরি ১ কাপ, ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল-চামচ চিনি।

 

 

প্রণালি : গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। গরম অবস্থায় তরল গ্লুকোজ মেলাতে হবে। ঠান্ডা হয়ে এলে জেলাটিন ও সিএমসি মেলাতে হবে। ক্রিম ও ম্যাংগো পিউরি দিয়ে বিট করে ডিপে জমাতে হবে তিন ঘণ্টা। এরপর আবারও বিট করে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে ৩-৪ বার বিট করতে হবে। শেষের বার ডিমের সাদা অংশ ও চিনি দিয়ে বিট করে মেরাং দিয়ে বিট করে জমাতে হবে। ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • লেমন ললি

    উপকরণ : পানি ৪ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ৬ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, লেমন এসেন্স ৭-৮ ফোঁটা, সবুজ রং প্রয়োজনমতো। প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ছেঁকে নিতে হবে। আইসক্রিমের ছাঁচে ঢেলে ৫ থেকে ৬ ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে পরিবেশন করুন।

  • স্ট্রবেরি সরবে

    উপকরণ : ১ কাপ চিনি, এক কাপ পানি, ১ কাপ স্ট্রবেরি পিউরি। প্রণালি : প্যানে চিনি ও পানি অল্প আঁচে জ্বাল করে নিতে হবে চিনি গলা পর্যন্ত। চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরায় স্ট্রবেরি পিউরি মিলিয়ে ফ্রিজে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর বের করে আবার খুব করে বিট করে ফ্রিজ করতে হবে।…

  • শাহি কুলফি

    উপকরণ : গুঁড়া দুধ ২ কাপ, পানি ৩ কাপ, চিনি ২ টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক আধা টিন, জাফরান ১ চিমটি (১ টেবিল-চামচ গোলাপজলে ভেজাতে হবে), কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, ডিমের কুসুম ২টি, পেস্তা, কাঠবাদাম ও কাজুবাদাম স্বাদমতো। প্রণালি : দুধ, পানি, চিনি, কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার ও ডিমের কুসুম সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা মিশ্রণ…

  • মালাই কুলফি

    উপকরণ : মিল্কভিটা দুধ ২ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৭/৮টি, দারুচিনি ৪/৫টি, তেজপাতা ২টি, মাওয়া ২০০ গ্রাম। প্রস্তুত প্রণালি : দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন…

  • কফি আইসক্রিম

    উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, পানি ১ কাপ, ক্রিম ১ টিন, কফি দেড় টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ। প্রণালি : গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিতে হবে। ডিমের কুসুম ও চিনি…

  • লেমনি সরবে

    উপকরণ : জেলাটিন ১ টেবিল-চামচ, ঠান্ডা পানি দেড় কাপ, ফোটানো পানি আধা কাপ, লেবুর রস আধা কাপ, কমলার রস আধা কাপ, চিনি এক কাপ। প্রণালি : আধা কাপ ঠান্ডা পানিতে জেলাটিন ছড়িয়ে দিতে হবে। ১০ মিনিট রেখে আধা কাপ গরম পানি মিলিয়ে অল্প আঁচে জেলাটিন গলিয়ে নিতে হবে। সঙ্গে চিনি দিয়ে তা গলা পর্যন্ত চুলার…