
রিভার প্রন ককটেল সালাদ
সালাদ / February 19, 2022 / zahidulislamjunnunস্বাস্থ্যকর খাবারের তালিকায় সবার উপরের দিকেই থাকে সালাদের নাম। নিজেকে সুস্থ আর সতেজ রাখতে খাবারের তালিকায় সালাদ রাখেন অনেকেই। সালাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে ।আমরা অনেকেই আছি অনেক ভাবে অনেক ধরনের সালাদ বানিয়ে থাকি । আজ আমরা একটি নতুন ধরনের সালাদ সম্পর্কে জানবো ।
চলুন জেনে নেই রিভার প্রন ককটেল সালাদ তৈরির রেসিপি-
উপকরণ:
চিংড়ি ৪/৫ পিস
ডিম ১ টি
মেয়নেজ ১২০- ২০০ গ্রাম
টমেটো কেচাপ ৮০-১০০ গ্রাম
জুলিয়ান কাট লেটুস ১০০ গ্রাম
ব্ল্যাক অলিভ ৫- ৬টি
লেবু ১ পিস
গোলমরিচ স্বাদমতো
লবণ স্বাদমতো
সবজি (শসা, গাজর, টমেটো, বাঁধাকপি) ১-২ কাপ ।
প্রণালি: সর্ব প্রথমে চিংড়ি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে । এবার অন্য একটি পাত্রে মেয়নেজ, সাদা গোলমরিচ, টমেটো কেচাপ ও লবণ মিশিয়ে ককটেল সস বানিয়ে সেদ্ধ চিংড়ি দিন। তারপর একটি গ্লাসে লেটুস পাতা ও ককটেলসস মেশানো চিংড়ি, শসা, গাজর, টমেটো, ডিম , বাঁধাকপি ভালো করে লেয়ার দিয়ে পরিবেশন করুন মজাদার রিভার প্রন ককটেল সালাদ।ভিন্ন ধরনের একটা স্বাদ পাবেন । একবার বাসায় বানিয়ে দেখতে পারেন ।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments