রুই পোলাও

যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।

 

যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে লবণ, হলুদ, মরিচগুঁড়ো ও আদা বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে তেল গরম করে ভেজে তুলে নিন। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে তুলুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ডেকচিতে ঘি ঢেলে গরম মসলা, তেজপাতা ও চাল ছেড়ে একসঙ্গে নেড়েচেড়ে অল্প ভেজে চারকাপ ফুটন্ত পানি, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। যখন চাল প্রায় সিদ্ধ হয়ে সব পানি শুকিয়ে আসবে তখন ঢাকা খুলে মাছ, আলু, জয়ফল দিয়ে সাবধানে নেড়ে ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে খুব কম আঁচে দশ মিনিট দমে বসিয়ে রেখে নামিয়ে নিন।

Similar Posts

  • ইলিশ ভাপে মুগ পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, মুগ ডাল ১ কাপ, বেরেস্তা ১ কাপ, তেল আধা কাপ, সরিষাবাটা ২ টেবিল চামচ, জিরা ১ চা–চামচ, ইলিশ মাছ ৬ টুকরা, চা–চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাচা মরিচ ৮–১০টা, এলাচি–দারুচিনি ৪টি করে।     প্রণালি : ইলিশ মাছের…

  • |

    ইলিশ পোলাও

    ইলিশ পোলাও উপকরণ : ১. পোলাওয়ের চাল ২ কাপ ২. ইলিশের টুকরা ৬-৭টি (বড় ইলিশ) ৩. টকদই আধা কাপ ৪. আদাবাটা ১ টেবিল-চামচ ৫. কাঁচা মরিচ ৬-৭টি ৬. তেল ২ টেবিল-চামচ ৭. ঘি আধা কাপ ৮. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ ৯. লবণ পরিমাণমতো ১০. পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ ১১. দুধ আধা কাপ ১২. লেবুর রস ২…

  • রাঙা পোলাও

    রাঙা পোলাও রেসিপিঃ উপকরণ: কোফতা গরু মাংসের কিমা – ২ কাপ তেল – ০.৫ কাপ আদা বাটা – ১ চা চামুচ রসুন বাটা – ১ চা চামুচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ ধনে গুঁড়ো – ১ চা চামচ গরম মসলার গুড়ো…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…

  • নারিকেলের মোরগ বিরিয়ানি

    উপকরণ ক. পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, পামতেল কোয়াটার কাপ। খ. মোরগ ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ…

  • মোরগ পোলাও

    উপকরণ: হাড়সহ মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, গরম ও তরল দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ। মসলা ও মোরগের স্টক: পানি দেড় লিটার, মোরগের…