শাহী আস্ত চিকেন রোস্ট

যা লাগবে : একটি ফার্মের বড় মুরগি (দেড় থেকে ২ কেজি ওজনের), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, ঘন দুধ ১ কাপ, মাওয়া আধা কাপ, গোলাপজল সামান্য, জর্দার রং আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, ঘি আধা কাপ, বেরেস্তা করা পেঁয়াজ ১ কাপ, গুঁড়া মরিচ সামান্য, গরম মশলা গুঁড়া ২ টেবিল চামচ, গাজর বড় বড় করে কাটা, ডিম সিদ্ধ ৪টি, বাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ চা চামচ, তেল ১ কাপ।

 

 

যেভাবে করবেন : প্রথমে আস্ত মুরগির চামড়া ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। ছুরি দিয়ে মুরগির মাংস মাঝখানে চিরে দিন। আস্ত চিকেনে সব উপকরণ ভালো করে মাখিয়ে প্রায় ২ ঘণ্টা রাখুন ফ্রিজে। এর পর চিকেনের পা ২টি সুতা দিয়ে বাঁধুন। একটি বড় পাতিলে তেল ও ঘি একসঙ্গে গরম করে এতে পেঁয়াজ বাদামি করে ভেজে তুলুন। ওই তেলে মাখানো মুরগি দিন। ঢেকে রান্না করুন। আঁচ কমিয়ে রাখুন। মাঝে মাঝে চিকেন উল্টিয়ে দিন (চিকেনের উপরে বড় বড় টুকরো গাজর, ফুলকপি, সিদ্ধ ডিম ভরে দিতে পারেন)। চিকেন মাখামাখা হলে এতে গুঁড়া দুধ, চিলিসস, গোলাপজল, চিনি, লেবুর রস এবং বাদাম ও কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখুন। আস্ত চিকেন সোনালী রঙের হলে নামিয়ে পরিবেশন করুন ।

Similar Posts

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…

  • নওয়াবি বিরিয়ানি

    উপকরণ : বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫টি, দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো), এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,…

  • কাটা মসলায় মাংস

    উপকরণ : গরু বা খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি দেড় টেবিল চামচ. বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ (৪ টুকরা করে কাটা) ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, আস্ত রসুন…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • ঝাল চিকেন ভুনা

    উপকরণ : মুরগির মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব মিলিয়ে ২০ গ্রাম, তেজপাতা ২টি, চিনি ১ চা চামচ, লবণ…