শীতে চুলের যত্নে ১০ টিপস

শীতকালটি অন্য সব ঋতু থেকে আলাদা। এ সময় চুলের রূক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও রয়েছে কয়েকটি অযাচিত ঝামেলা, যা থেকে চুলকে রক্ষার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। শীতকালে চুলের যত্নে কয়েকটি টিপস

 

১. আমাদের সবারই উচিৎ ভালো মানের একটি শ্যাম্পু ব্যবহার করা। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন নয় বরং ২/৩  দিন পর পর শ্যাম্পু করুন। তবে আমাদের যেহেতু প্রতিদিন বাড়ির বাইরে যেতে হয় চুলে  ধুলোবালির কারণে যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন প্রয়োজনের ভিত্তিতে শ্যাম্পু এক দিন পর পর ব্যবহার করতে হবে। তাই শিতকালে কনকনে ঠাণ্ডা কিংবা গরম পানি নয়, বরং কুসুম গরম (দেহের তাপমাত্রার) পানি ব্যবহার করুন।

২. চুলের যত্নে ভালো মানের  কন্ডিশনার ব্যবহার করতে পারেন। প্রতিবার চুল ধোয়ার পর সুবিধামতো একটি কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের উজ্জ্বলতা বাড়াবে ও চুল ভেঙে যাওয়া রোধ করবে খুব সহজে ।

৩. অনেকেই আছে চাকুরীজীবী তেমন ভাবে চুলের যত্ন নিতে পারে না তারা সপ্তাহে একবার করে হেয়ার ট্রিটমেন্ট মাস্ক ব্যবহার করুন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।চুল হবে ঝলমলে।

 

৪.শীত কালে  হেয়ারড্রায়ার ব্যবহার থেকে বিরত থাকুন । জরুরি প্রয়োজনে ব্যবহার করলেও তা যেন বাড়তি গরম ও বাড়তি শুষ্ক না হয় সেদিকে বিশেষ লক্ষ রাখুন।

 

৫.আমরা অনেকেই আছি যে ভেজা চুল নিয়ে বের হয়ে যাই । ভেজা চুল নিয়ে বাড়ি থেকে বের হবেন না। ঠাণ্ডা আবহাওয়ায় চুলের ক্ষতি হতে পারে।

 

৬.চাকুরীজীবী অনেকেই আছে যারা চুলের কালিং কিংবা স্ট্রেইটনার ব্যবহার করেন তাহলে চুলের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় কন্ডিশনার ও স্প্রে ব্যবহার করুন।যাতে করে চুলের ক্ষতি না হয় ।

 

৭. হারবাল তেল বা নারিকেলের মতো প্রাকৃতিক তেল ব্যবহার করুন। চুলের ময়েশ্চার ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে তেল। সপ্তাহে ১বার হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন।

 

৮.বেশির ভাগ মহিলাদের চুলের ডগা ফেটে যায় তারা  নিয়মিত চুলের ডগা ছেটে চুল ফেটে যাওয়া রোধ করুন। সেক্ষেত্রে প্রতি ৫/৬ মাস পর পর এ কাজটি করতে পারেন।

 

৯. শীতের প্রকোপ থেকে বাঁচতে চুল ঠিক রাখতে প্রয়োজনে স্কার্ফ ব্যবহার করুন।

 

১০. শীতের শুষ্ক বাতাসে বাইরে ঘোরাঘুরি করলে চুল বেঁধে রাখুন। এ সময় চুল বেশি ক্ষণ ছেড়ে রাখলে তা রুক্ষ হয়ে যেতে পারে।

Similar Posts

  • |

    চুলের যত্ন নিন কাঠ বাদামের সাথে

    কাঠবাদাম আমাদের কাছে অতি পরিচিত। স্বাদের তুলনায় কাঠবাদাম পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ। এই বাদামে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, ই, ডি এবং উপকারী ফ্যাট। প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে – এনার্জি ৫৭৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১২ গ্রাম, ফ্যাট ৫১ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, থায়ামিন ০.২৪ মিলিগ্রাম, রাইবোফ্লেভিন ০.৮ মিলিগ্রাম, নিয়াসিন ৪ মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড…

  • |

    এই শীতে চুলকে দিন বাড়তি যত্নের ছোঁয়া

    শীতের শুষ্ক আবহাওয়ার প্রভাব শুধু ত্বকেই নয় চুলের উপর ও পড়ে। চুল  হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা এবং দুর্বল হয়ে ভেঙ্গে পড়ে। তাই শীত কালে ত্বকের পাশাপাশি চুলের ও নিতে হয় বিশেষ যত্ন। শীতকালে চুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুসকি। মাথার তালুর সাদা শুষ্ক ত্বকের স্তরই হচ্ছে খুসকি। এই সময়ের আর্দ্রতাহীন আবহাওয়ার কারনে এই সমস্যা আরো বেড়ে…

  • |

    সুন্দর ঝলমলে চুল পেতে চান?

    সুন্দর ঝলমলে চুল পেতে কে না চান? রুক্ষ্ম আর বিবর্ণ চুল নিয়ে বিষণ্ণতায় ভোগেন অনেকেই। নানা রকম দামী শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত ফল। তবে কী করবেন? করতে হবে ছোট্ট একটি কাজ। বদলে যাবে চুলের চেহারা। চায়ের লিকার থেরাপি – ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক…

  • |

    মেথির তেলের জাদুকরি গুন

    রান্নার অনুষঙ্গ হিসেবে মেথির সাথে কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা।মেথির মতই, মেথির তেল ও অনেক উপকারী। আজ আমরা মেথির তেলের উপকারিতা সম্পর্কে জানবো। আমাদের চুলের বহু সমস্যায় মেথির তেলের রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে,খুশকি দূরীকরণসহ আরো অনেক ক্ষেত্রে মেথির তেলের ব্যবহার হয়ে…

  • |

    শক্ত মজবুত চুল পেতে চান ?

    মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন,প্রোটিন,পটাশিয়াম,লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলব মেথির তেলের কথা।কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সময় সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে। তাই তেল ব্যবহার করুন। এটাও একইরকম উপকার দেবে আর কোন সমস্যাও হবেনা। মেথিতে রয়েছে একপ্রকার হরমোন যা চুলের বৃদ্ধি…

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

Leave a Reply